বেলজিয়ামে দাবদাহে ব্যাপক প্রাণহানি, কাঠগড়ায় সরকারের প্রস্তুতি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বেলজিয়ামে তীব্র দাবদাহে ১ হাজার ২২২ জনের অতিরিক্ত মৃত্যুর পর সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এই সংকটের সময় দেশটির জরুরি হেল্পলাইন সেবা সঠিকভাবে কাজ করেনি বলে স্বীকার করে নিয়েছেন বেলজিয়ামের স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঙ্ক ভ্যানডেনব্রুক। শুক্রবার তিনি এ তথ্য প্রকাশ করেন।

ডাচ ভাষার সরকারি সম্প্রচারমাধ্যম ভিআরটি-কে সরকারের পদক্ষেপ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জানান, অতিরিক্ত তাপমাত্রার বিষয়ে হাসপাতালগুলো প্রস্তুত ছিল এবং আবাসিক সেবা কেন্দ্রগুলোকে আগেই সতর্ক করা হয়েছিল।
বয়স্ক, একাকী বসবাসকারী এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষেরাই মূলত এই পরিস্থিতির শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এটি সমাজের জন্য একটি বড় সমস্যা এবং সমাজকেই এর সমাধান করতে হবে।’ এই ধরনের চ্যালেঞ্জ শুধু প্রশাসনিক সিদ্ধান্ত দিয়ে মোকাবিলা করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি দাবদাহ চলাকালীন ১১২ জরুরি সেবার কার্যক্রমের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, গত সপ্তাহান্তে ১১২ সঠিকভাবে কাজ করেনি।’ বিষয়টি খতিয়ে দেখতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুইন্টিনের প্রতি আহ্বান জানান।
দাবদাহ মোকাবিলায় নেওয়া পদক্ষেপগুলোর বিষয়ে রিস্ক ম্যানেজমেন্ট গ্রুপের কাছে একটি মূল্যায়ন প্রতিবেদন চেয়েছেন ফ্রাঙ্ক ভ্যানডেনব্রুক। আগামী বুধবার জনস্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মূলত ১৮ জুন থেকে ২৯ জুন পর্যন্ত চলা তীব্র দাবদাহের সময় প্রত্যাশার চেয়ে ১ হাজার ২২২ জন বেশি মানুষের মৃত্যুর খবর প্রকাশের পর এই আলোচনা সামনে আসে।
এদিকে ফেডারেল সরকারের বিরুদ্ধে চরম নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ওয়ালুন সোশ্যালিস্ট পার্টির চেয়ারম্যান পল ম্যাগনেট। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সরকারের আচরণকে ‘অলসতা’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘সরকার একটি ব্যবস্থাও গ্রহণ করেনি।’ নাগরিকদের আক্ষরিক অর্থেই তাদের ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া হয়েছে এবং সরকার নিজেদের গুছিয়ে নিতে ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে সরকারের প্রস্তুতির সমালোচনা করে একটি কাঠামোগত দাবদাহ মোকাবিলা পরিকল্পনার দাবি জানিয়েছেন ফ্লেমিশ গ্রিন পার্টির নেতা আইমেন হর্চ। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘যেসব রাজনীতিক জলবায়ু নীতিকে ব্যয়বহুল বা অসম্ভব বলে মনে করেন, তারা মূলত মানুষকে বিপদে ফেলেন।’ সমাধান সবার জানা থাকলেও তা বাস্তবায়নের সাহস সরকারের নেই বলে তিনি মন্তব্য করেন। ভবিষ্যতের দাবদাহ মোকাবিলায় শীতাতপ নিয়ন্ত্রিত স্থান তৈরি, সাঁতারের সুবিধা বাড়ানো এবং বয়স্ক পুনর্বাসন কেন্দ্র ও স্কুলগুলোর জন্য একটি ‘শীতাতপ নিয়ন্ত্রণ পরিকল্পনা’ গ্রহণের প্রস্তাব দেন আইমেন হর্চ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.