আপনি পড়ছেন

গ্রিনল্যান্ড দখলের জন্য যুক্তরাষ্ট্রের চাপ এখনো অব্যাহত রয়েছে। দেশটি কখনোই আত্মনিয়ন্ত্রণের অধিকার ছাড়বে না এবং এটি বিক্রির জন্য নয় বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন। ফ্রান্সে আয়োজিত একটি অর্থনৈতিক ফোরামে শুক্রবার তিনি এই মন্তব্য করেন।

গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের চাপ অব্যাহত থাকার অভিযোগ
গ্রিনল্যান্ডের পতাকা হাতে দেশটির প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন

জেন্স-ফ্রেডেরিক নিলসেন জানান, মাত্র তিন দিন আগে গ্রিনল্যান্ডে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত আবারও স্পষ্ট করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের ধারণা থেকে সরে আসেননি। এর মানে হলো চাপ এখনো কমেনি। ভৌগোলিক অবস্থানের কারণে গত প্রায় দুই বছর ধরে গ্রিনল্যান্ডকে তীব্র ও অগ্রহণযোগ্য চাপের মুখে রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিজেদের মূল্যবোধ ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রশ্নে আপস না করার কথা পুনর্ব্যক্ত করে নিলসেন বলেন, ‘গ্রিনল্যান্ড কখনোই বিক্রির জন্য নয়।’ তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে তারা সঠিক পথে পদক্ষেপ নিচ্ছেন বলেও তিনি জোর দেন। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে তারা কাজ করতে চান।

সমমনা দেশগুলোর সঙ্গে চমৎকার অংশীদারত্ব গড়ার আগ্রহ প্রকাশ করেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যারা গণতন্ত্র, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং মানবাধিকারের মূল্যবোধ শেয়ার করে, আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই।’ ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গ্রিনল্যান্ডের জন্য বড় ধরনের সহায়তা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি ইইউ, ফ্রান্স, ডেনমার্ক, নর্ডিক দেশসমূহ এবং ন্যাটোর পাশে থাকার সিদ্ধান্ত জানান। তার মতে, গ্রিনল্যান্ড ও ইউরোপের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারত্ব ইউরোপের খনিজ ঘাটতি মেটাতে এবং চীনের ওপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করতে পারে। পাশাপাশি এটি জলবিদ্যুৎসহ জ্বালানি খাতেও অবদান রাখবে।

একই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানান, বিশাল ও সাম্রাজ্যবাদী চাপের মুখে দাঁড়িয়ে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী সাহসিকতার সঙ্গে ‘না’ বলেছেন। তিনি বলেন, ‘গ্রিনল্যান্ডের জনগণ ইউরোপ এবং ন্যাটোকে বেছে নিয়েছে। এটি বিক্রির জন্য নয় বা দখল করার মতো কোনো জায়গা নয়। সেদিন নিলসেন অসাধারণ সাহস দেখিয়েছেন। সেদিন তিনি ইউরোপের মুখচ্ছবি হয়ে উঠেছিলেন। সাবাশ।’

জ্যঁ-নোয়েল বারো জোর দিয়ে বলেন, একটি জাতিকে ঐক্যবদ্ধ রাখতে নিজস্ব বয়ানের প্রয়োজন। প্রতিদ্বন্দ্বীরা এটি ভালোভাবে বুঝতে পেরেছে এবং তারা ইউরোপকে একটি ‘বয়ানের যুদ্ধে’ লিপ্ত করেছে। অন্য দেশের বয়ানের কারণে ইউরোপীয় মননে যে বিষক্রিয়া তৈরি হচ্ছে, তা মোকাবিলায় নিজেদের গল্প এবং সভ্যতাকে তুলে ধরার আহ্বান জানান তিনি।

ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যকার মতবিরোধ দুই দেশের গভীর সম্পর্ককে মুছে ফেলবে না বলেও তিনি মন্তব্য করেন। বারো আরও বলেন, ‘ইউরোপের নিজস্ব নিরাপত্তার দায়িত্ব নেওয়ার প্রশ্নে আমি একটু উসকানিমূলক কথাই বলব। ইউরোপকে ধীরে ধীরে প্রতিরক্ষা ও অন্যান্য ক্ষেত্রে আরও স্বাধীন হতে হবে, এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স পুরোপুরি একমত।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.