ট্যাংকারে হামলা, এলএনজি উৎপাদন স্থগিত করল কাতার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালীর কাছে একটি ট্যাংকারে হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন কেন্দ্রে উৎপাদন দ্রুত বাড়ানোর কাজ স্থগিত করেছে কাতার। ব্লুমবার্গের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করা হয়।

মঙ্গলবার ট্যাংকারে হামলার পর কাতারএনার্জির কর্মকর্তারা একাধিক বৈঠক করেন। এসব বৈঠকে রাস লাফান কমপ্লেক্সে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা স্থগিত করার সিদ্ধান্ত নেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাদ আল-কাবি।
নিরাপত্তার কারণে এই উৎপাদন কেন্দ্রের কার্যক্রম ন্যূনতম পর্যায়ে রাখা হবে। পাশাপাশি আগামী কয়েক দিনে সেখানে নোঙর করার কথা থাকা জাহাজের সংখ্যা কমানো হবে।
কৌশলগত এই জলপথের কাছে বেশ কয়েকটি জাহাজে হামলা এবং টানা দুই দিন ইরানের ওপর মার্কিন হামলার পর হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। জ্বালানি খাতের ওপর এই উত্তেজনার সবচেয়ে বড় প্রভাবগুলোর মধ্যে কাতারের এই সিদ্ধান্ত অন্যতম। বিশ্বের অন্যতম বৃহত্তম জ্বালানি সরবরাহকারী দেশ কাতারের এলএনজি রপ্তানিসহ বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনের জন্য হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ পথ।
রাস লাফান কেন্দ্রে উৎপাদন পুনরায় শুরু করতে দেরি হওয়ায় বিশ্বব্যাপী গ্যাসের বাজারে সরবরাহ সংকট দেখা দিতে পারে। বিশেষ করে শীতকাল সামনে রেখে ইউরোপ ও এশিয়া যখন জ্বালানি খুঁজছে, তখন এই সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
এশিয়ার এলএনজি স্পট মূল্য যুদ্ধপূর্ববর্তী সময়ের চেয়ে ৮০ শতাংশের বেশি বেড়েছে। অন্যদিকে গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি হওয়ার পর প্রথমবারের মতো ইউরোপীয় বেঞ্চমার্ক গ্যাসের দাম মেগাওয়াট-ঘণ্টা প্রতি ৫০ ইউরোর (৫৭.১ ডলার) ওপরে উঠেছে।
চুক্তির পর দুই মাসের মধ্যে এলএনজির বেশির ভাগ উৎপাদন পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছিল কাতার। ট্রানজিট পরিস্থিতির উন্নতি হলে দ্রুত উৎপাদন বাড়াতে কিছু প্রোডাকশন ট্রেনের সক্ষমতা কমিয়ে রাখা হয়েছিল। তবে উত্তেজনা কমার অপেক্ষায় থাকায় এসব প্রচেষ্টা এখন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
গত মার্চের শুরুতে ইরানের ড্রোন হামলার পর রাস লাফান কেন্দ্রটি মূলত বন্ধ ছিল। কয়েক সপ্তাহ পর আলাদা একটি ক্ষেপণাস্ত্র হামলায় কেন্দ্রটির সক্ষমতার প্রায় ১৭ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত অংশের মেরামত কাজ শেষ হতে অন্তত তিন বছর সময় লাগবে।
কাতারএনার্জি গত সপ্তাহে কিছু এশীয় গ্রাহকের কাছে এলএনজি সরবরাহের ক্ষেত্রে ‘ফোর্স ম্যাজিউর’ (বাধ্যতামূলক পরিস্থিতি) নোটিশের মেয়াদ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে। ফলে পুনরায় কার্যক্রম শুরুর সময় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মঙ্গলবার ইরানের হামলায় কাতারের এলএনজি ট্যাংকার ‘আল রেকাইয়াত’ ক্ষতিগ্রস্ত হওয়ার পর সর্বশেষ এই অচলাবস্থা তৈরি হয়। হামলার পরপরই জাহাজটি অচল হয়ে পড়ে এবং নাবিকরা সেটি ছেড়ে যান। এ ছাড়া আরও দুটি জাহাজে হামলা চালানো হয়েছে। নতুন করে উত্তেজনা বাড়ার কারণে বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে সামুদ্রিক যান চলাচল ব্যাপকভাবে কমে যায়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.