আপনি পড়ছেন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে থেকে পরিচালিত মানবপাচারকারী ও সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে নতুন একটি নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। এই প্রস্তাবের অধীনে মানবপাচার, অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালানের মতো অপরাধে জড়িতদের সম্পদ বাজেয়াপ্ত এবং ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হয়েছে।

মানবপাচারকারীদের রুখতে ইইউর কঠোর নিষেধাজ্ঞা
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এবং ইউরোপীয় কমিশন বৃহস্পতিবার এই প্রস্তাবটি সামনে আনে। ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন জানান, অনিয়মিত অভিবাসন থেকে লাভবান হওয়া অপরাধী চক্রগুলোর ব্যবসায়িক কাঠামো ভেঙে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি বলেন, ‘আমাদের সবার একটি অভিন্ন লক্ষ্য রয়েছে। তাদের ব্যবসা থেকে বিতাড়িত করা এবং উন্নত জীবনের স্বপ্ন দেখা হাজারো মানুষের জীবন বাঁচানো।’

উরসুলা ফন ডার লিয়েন আরও বলেন, ‘কারা এবং কী পরিস্থিতিতে আমাদের কাছে আসবে, তা ইউরোপে বসে আমাদেরই নির্ধারণ করতে হবে।’

ইউরোপীয় কমিশন জানিয়েছে, প্রস্তাবিত এই নিষেধাজ্ঞাগুলো ইইউর বাইরের এমন সব সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে, যা জোটের নিরাপত্তা, মূল্যবোধ, সদস্য রাষ্ট্র বা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করে।

মানবপাচার, অবৈধ মাদক, আগ্নেয়াস্ত্র চোরাচালান এবং অর্থ পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়া, পরিচালনা করা, অর্থায়ন করা বা অন্য কোনোভাবে সহায়তা করা ব্যক্তি ও সংস্থাগুলোর ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।

প্রস্তাবটি এখন ইউরোপীয় কাউন্সিলে জমা দেওয়া হবে। এটি কার্যকর করার আগে জোটের সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত অনুমোদনের প্রয়োজন হবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.