আপনি পড়ছেন

সরকারি চাকরিতে ২৫ বছরের যোগ্যতাসম্পন্ন চাকরিকাল পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ বা অবসরে গেলে কোনো কর্মকর্তা-কর্মচারী পেনশন ও অন্যান্য অবসর-সুবিধা পাবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের বিপরীতমুখী রায় বাতিল করে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করেছেন সর্বোচ্চ আদালত।

সরকারি চাকরিতে ২৫ বছরের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন
হাইকোর্ট

বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ গত ১১ মার্চ এ রায় দেন। সম্প্রতি ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হলে বিষয়টি সামনে আসে। রায়ের মূল অংশ লিখেছেন বিচারপতি ফারাহ মাহবুব।

রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, সরকারি চাকরি কেবল স্বল্পমেয়াদি জীবিকার মাধ্যম নয়; এটি একটি দীর্ঘমেয়াদি পেশাগত দায়িত্ব, যেখানে ধারাবাহিকতা, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক আনুগত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত ২৫ বছরের চাকরিকাল পূর্ণ হওয়ার আগেই পেনশন সুবিধা দেওয়া হলে সরকারি চাকরির শৃঙ্খলা, স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি অঙ্গীকার দুর্বল হয়ে পড়তে পারে।

আদালত আরও বলেন, আগেভাগে চাকরি ছেড়েও যদি পূর্ণ পেনশন পাওয়া যায়, তাহলে কেউ কেউ সরকারি চাকরিকে কেবল অভিজ্ঞতা ও সুবিধা অর্জনের সাময়িক মাধ্যম হিসেবে ব্যবহার করে ব্যক্তিগত কারণে চাকরি ত্যাগে উৎসাহিত হতে পারেন। এতে অকাল পদত্যাগের প্রবণতা বাড়বে, জনবল পরিকল্পনা ব্যাহত হবে এবং অভিজ্ঞ কর্মকর্তাদের ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

মামলার নথি অনুযায়ী, অতিরিক্ত জেলা জজ হিসেবে প্রায় ১৯ বছর চাকরি করার পর ২০১১ সালে স্বেচ্ছায় পদত্যাগ করেন মাহবুব মোরশেদ। পরে তিনি পেনশন ও আনুতোষিকের আবেদন করলেও বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তা নাকচ করা হয়, কারণ তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়নি।

এরপর তিনি ২০১৬ সালে হাইকোর্টে রিট আবেদন করেন। ২০২১ সালে হাইকোর্ট বাংলাদেশ সার্ভিস রুলসের সংশ্লিষ্ট বিধানকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে তার পক্ষে রায় দেন এবং পেনশন সুবিধা দেওয়ার নির্দেশ দেন।

তবে সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করে জানিয়ে দেন, সরকারি চাকরি থেকে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করলে পেনশন বা অবসর-সুবিধা প্রাপ্য হবে না।

রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর রিটকারী মাহবুব মোরশেদ জানিয়েছেন, পুরো রায় পর্যালোচনা করে প্রয়োজন হলে তিনি রিভিউ আবেদন করবেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.