আপনি পড়ছেন

দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়া সম্ভব বলে মনে করেন তিনি। সকালে গৌরনদী উপজেলার সরিকল-বাটাজোর খালের তীরে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে স্থানীয়দের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

পরিচ্ছন্ন দেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি আমাদের দেশকে সুন্দর, নিরাপদ এবং বাসযোগ্য করতে চাই, তবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি নিজেদের ঘর ও দেশ পরিষ্কার না রাখি, তবে তা কখনোই পরিচ্ছন্ন থাকবে না। বাইরের কেউ এসে আমাদের দেশ পরিষ্কার করে দিয়ে যাবে না।’

পরিবেশ সুরক্ষায় যত্রতত্র আবর্জনা না ফেলার অনুরোধ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ব্যবহৃত পানির বোতল বা প্যাকেট যেখানে-সেখানে ফেললে পরিবেশের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মও ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেন তিনি। নিজের ব্যক্তিগত অভ্যাসের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার পকেট খুঁজলে ব্যবহৃত টিস্যু পাওয়া যাবে। হাত মোছার পর আমি সেটি পকেটে রেখে দিই। সারা দিন পকেটে জমানো টিস্যু রাতে বাড়ি ফিরে ডাস্টবিনে ফেলি। ছোটবেলা থেকেই আমি সচেতনভাবে এই অভ্যাস গড়ে তুলেছি।’

সবাই এমন অভ্যাস গড়ে তুললে দেশ সুন্দর ও পরিচ্ছন্ন হবে এবং বিদেশিরাও প্রশংসা করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সরিকল-বাটাজোর খালে ভাসমান দুটি প্লাস্টিকের বোতলের দিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘খালে প্লাস্টিকের বোতল ভাসছে। পাঁচ-সাত সদস্যের একটি পরিবারে যদি মাত্র একজন ঘর পরিষ্কার করে আর বাকিরা সারা দিন নোংরা করে, তবে কি সেই ঘর পরিষ্কার রাখা সম্ভব?’

দেশকে নিজেদের বাড়ির সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘আমাদের দেশটাও বাড়ির মতো। সবাই মিলে দেশ পরিষ্কার রাখতে কাজ করতে হবে। আবর্জনা নির্দিষ্ট স্থানেই ফেলতে হবে।’

যত্রতত্র ময়লা ফেললে তা দেখতে যেমন অসুন্দর লাগে, তেমনি পরিবেশও দূষিত হয় বলে জানান তিনি। বরিশাল বা ঢাকা যাওয়ার পথে বাজার ও দোকানপাটের চারপাশে ময়লার স্তূপ দেখা যায় উল্লেখ করে তিনি বলেন, ‘এসব দূষণ আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি করে। তাই দেশকে সুন্দর করতে আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি।’

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর দেশ গড়তে অবদান রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘এই বৃক্ষরোপণ দিবসে আসুন আমরা সবাই শপথ নিই, নিজ নিজ অবস্থান থেকে চারপাশের পরিবেশের যত্ন নেব। আমরা আমাদের ঘরবাড়ি, রাস্তাঘাট এবং আশপাশ যথাসম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করব।’

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.