আপনি পড়ছেন

বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজা সিটি এবং অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজায় বিমান ও কামান হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ইসরায়েল ওই অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ আরও সম্প্রসারিত করেছে। অন্যদিকে, পশ্চিম তীরে অভিযানের সময় এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে এবং ৩২ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান: নিহত ৪, গ্রেপ্তার ৩২
ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার একটি ভবনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন কয়েকজন ফিলিস্তিনি

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গাজা সিটির পশ্চিমে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় ৩৩ বছর বয়সি নিহাদ রিয়াদ আরুক নিহত হয়েছেন। এই হামলায় শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হন। আনাদোলু সংবাদ সংস্থাকে একটি মেডিকেল সূত্র জানায়, গাজা সিটির জেইতুন এলাকার দক্ষিণ-পূর্বে দাওলা জংশনের কাছে ইসরায়েলি বাহিনীর ভারী গোলাবর্ষণ ও গুলিতে ৩৭ বছর বয়সি ইব্রাহিম খাত্তাব নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী ও সন্তানরাও আহত হন।

এছাড়া আল-শিফা মেডিকেল কমপ্লেক্স সূত্র জানায়, গাজা সিটির উত্তর-পূর্বে তুফাহ এলাকার আল-সানফুর জংশনের কাছে বেসামরিক নাগরিকদের সমাবেশে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে মোহাম্মদ আল-রিফি এবং সুহাইল আহদাইবি নিহত হন এবং বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।

গাজায় সামরিক অভিযানের পাশাপাশি ইসরায়েলি বাহিনী তাদের নিয়ন্ত্রিত এলাকার সীমানাও বাড়িয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘ইসরায়েলি সামরিক যানগুলো ভারী গোলাবর্ষণ করতে করতে সালাহ আল-দিন সড়কের দিকে এগিয়ে যায় এবং ইয়েলো লাইনের কংক্রিট ব্যারিয়ারগুলো পশ্চিম দিকে ঠেলে দেয়।’ ইয়েলো লাইন হলো গাজার অভ্যন্তরে ইসরায়েলের তৈরি একটি নিরাপত্তা বলয়, যেখানে ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এই সীমানা সম্প্রসারণের ফলে বহু পরিবার ওই এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং গোলাবর্ষণের কারণে একটি দোকানে আগুন ধরে যায়।

ইসরায়েলি কর্মকর্তাদের মতে, সেনাবাহিনী বর্তমানে গাজার ৭০ শতাংশেরও বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে, যা ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির অধীনে ৫৩ শতাংশ ছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বুধবার পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজার ১২৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৬১৬ জন আহত হয়েছেন।

এদিকে, পশ্চিম তীরের হেবরনের পূর্বে বনি নাইম শহরে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় ১৬ বছর বয়সি এক কিশোর বুকে গুলিবিদ্ধ হয়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি তাকে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করেছে।

ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার পশ্চিম তীরের বিভিন্ন শহর ও গ্রামে ব্যাপক অভিযান চালিয়ে ৩২ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশিরভাগই সাবেক বন্দি এবং যুবক। হেবরন প্রদেশের বেইত উম্মার শহর থেকেই ১৩ জনকে আটক করা হয়। এছাড়াও বেথলেহেম, কালকিলিয়া, তুবাস, তুলকারেম এবং অধিকৃত জেরুজালেমে এসব অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়িঘরে তল্লাশি, ভাঙচুর এবং মাঠে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সংস্থাটি জানিয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী এবং দখলদারদের হামলা বেড়েই চলেছে। ফিলিস্তিনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এসব হামলায় এ পর্যন্ত ১ হাজার ১৭৯ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১৩ হাজার জন আহত হয়েছেন। পাশাপাশি প্রায় ২৪ হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.