আপনি পড়ছেন

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ এ ঘোষণা দেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ বৃত্তি দেবে সৌদি আরব
বাংলাদেশ এবং সৌদি আরবের পতাকা

বৈঠকে রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বার্ষিক ৫০০টি বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এ উদ্যোগের বিষয়টি তিনি ইতোমধ্যে প্রধানমন্ত্রীকেও অবহিত করেছেন।

আলোচনায় বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে সৌদি আরবের সম্ভাব্য সহযোগিতা, দক্ষ বাংলাদেশি জনশক্তির জন্য সৌদি শ্রমবাজারে আরও বেশি সুযোগ সৃষ্টি এবং নিয়োগ প্রক্রিয়ার বিদ্যমান জটিলতা দূর করার বিষয় গুরুত্ব পায়।

এ ছাড়া হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

বৈঠকে উল্লেখ করা হয়, বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৮ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। তারা সৌদি আরবের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দেশে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতেও উল্লেখযোগ্য অবদান রাখছেন। এ কারণে বাংলাদেশ ও সৌদি আরব পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে।

সৌদি প্রতিনিধিদলে এ সময় ভাইস অ্যাম্বাসেডর খালিদ সাঈদ এম. আল হাদাল এবং ডেপুটি হেড অব দ্য কনস্যুলার সেকশন মুহাম্মদ ফাহাদ ধি আল সুহাইমিও উপস্থিত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.