স্পেসএক্সের মাধ্যমে মহাকাশে নিজস্ব পারমাণবিক ঘড়ি পাঠাল তুরস্ক
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
মহাকাশে নিজেদের তৈরি রুবিডিয়াম পারমাণবিক ঘড়ি পাঠিয়েছে তুরস্ক। স্পেসএক্সের ট্রান্সপোর্টার-১৭ মিশনের মাধ্যমে ঘড়িটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। শুক্রবার দেশটির শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাসির এই তথ্য জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মন্ত্রী জানান, রুবিডিয়াম অ্যাটমিক ফ্রিকোয়েন্সি স্ট্যান্ডার্ড (আরএএফএস) বহনকারী মহাকাশযান থেকে সফলভাবে প্রথম সংকেত পাওয়া গেছে। তিনি বলেন, ‘আমাদের জাতীয় মহাকাশ কর্মসূচির কৌশলগত লক্ষ্যগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আঞ্চলিক অবস্থান ও সময় নির্ধারণ ব্যবস্থার জন্য এই রুবিডিয়াম পারমাণবিক ঘড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পেসএক্সের ট্রান্সপোর্টার-১৭ মিশনের অংশ হিসেবে এটি সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে।’
পারমাণবিক ঘড়ি মূলত পরমাণুর শক্তির স্তর পরিবর্তনের সময় উৎপন্ন ধ্রুবক অনুরণন ফ্রিকোয়েন্সি ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে সময় পরিমাপ করে। একটি রুবিডিয়াম পরমাণু এ ধরনের দুটি স্তরের মধ্যে প্রতি সেকেন্ডে ৬৮৩ কোটি ৪৬ লাখ ৮২ হাজার ৬১০ বার স্পন্দিত হয়।
তুর্কি মহাকাশ সংস্থার নেতৃত্বে এই ঘড়ি তৈরি করা হয়েছে। এতে প্রধান ঠিকাদার হিসেবে কাজ করেছে দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণা কাউন্সিলের (টুবিতাক) জাতীয় মেট্রোলজি ইনস্টিটিউট। এছাড়া টুবিতাক স্পেস টেকনোলজিস রিসার্চ ইনস্টিটিউট এবং ইতুনিভাও এই প্রকল্পে অবদান রেখেছে। মহাকাশের পরিবেশে একটি কিউবস্যাটের মাধ্যমে এই প্রযুক্তি পরীক্ষা করা হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ স্যাটেলাইট ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো, নেভিগেশন অ্যাপ্লিকেশন এবং বৈজ্ঞানিক মিশনের জন্য প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
মেহমেত ফাতিহ কাসির জানান, মহাকাশভিত্তিক সময় ও ফ্রিকোয়েন্সি প্রযুক্তিতে তুরস্কের দেশীয় সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এই প্রকল্প একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি জানান, কক্ষপথে যাচাইকরণ প্রক্রিয়া শেষ হলে মহাকাশে পরীক্ষিত পারমাণবিক ঘড়ি প্রযুক্তির অধিকারী দেশগুলোর তালিকায় যুক্ত হবে তুরস্ক।
পরনির্ভরশীলতা কমানোর ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘এতদিন এই গুরুত্বপূর্ণ প্রযুক্তি বিদেশ থেকে সংগ্রহ করা হতো।’ তিনি আরও জানান, দেশীয় উৎপাদনের ফলে বিদেশি নির্ভরতা কমার পাশাপাশি স্যাটেলাইট নির্মাতারা খরচ ও সরবরাহের ক্ষেত্রে সুবিধা পাবেন। এই প্রকল্পের মাধ্যমে অর্জিত প্রকৌশল, পরীক্ষা ও পরিচালনার অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট এবং মহাকাশ প্রযুক্তি তৈরিতে তুরস্কের সক্ষমতা আরও বাড়াবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.