জলবায়ু পরিবর্তনের খেসারত, তাপদাহে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ
- Details
- by ২৪ ডেস্ক
জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশে শুধু তাপমাত্রা বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নেই; এটি এখন কোটি মানুষের জীবিকা, স্বাস্থ্য এবং পারিবারিক অর্থনীতির ওপর সরাসরি আঘাত হানছে। তীব্র তাপদাহ একদিকে শ্রমিকদের কর্মঘণ্টা ও আয় কমিয়ে দিচ্ছে, অন্যদিকে চিকিৎসা ব্যয় বাড়িয়ে পরিবারগুলোকে আরও আর্থিক সংকটে ফেলছে। নতুন এক বৈশ্বিক গবেষণায় বাংলাদেশের জন্য এমনই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।র

বিবার প্রকাশিত আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান অ্যাডেলফি গ্লোবাল-এর ‘হিট, হেলথ অ্যান্ড দ্য ইনক্রিজিং কস্টস অব লিভিং – এ কল ফর অ্যাকশন’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশকে জলবায়ুজনিত তাপদাহের অর্থনৈতিক ও স্বাস্থ্যগত প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গবেষণায় বাংলাদেশ ছাড়াও ভারত, নাইজেরিয়া, ব্রাজিল, ফ্রান্স, ইতালি, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে চরম তাপদাহ ও হিট স্ট্রেসের কারণে বাংলাদেশের কৃষি ও নির্মাণ খাতের শ্রমিকরা বছরে গড়ে প্রায় ২৩ দশমিক ৭৫ কর্মদিবস সমপরিমাণ কাজ হারাতে পারেন। এতে বিশেষ করে দৈনিক মজুরিভিত্তিক ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের আয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। কারণ তাদের অধিকাংশেরই বেতনসহ ছুটি, স্বাস্থ্যবিমা কিংবা সামাজিক সুরক্ষার কোনো ব্যবস্থা নেই।
গবেষণায় আরও উঠে এসেছে, বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যক্তিগত ব্যয়ের চাপ উদ্বেগজনকভাবে বেশি। ২০২৩ সালের হিসাবে দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের ৭৯ দশমিক ৩ শতাংশই মানুষকে নিজের পকেট থেকে বহন করতে হয়েছে। ফলে তাপদাহজনিত অসুস্থতা বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যয়ও দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করছে। ২০০০ সালের পর থেকে নিজস্ব অর্থে মাথাপিছু চিকিৎসা ব্যয় ৮৩০ শতাংশেরও বেশি বেড়েছে।
প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দশকে বাংলাদেশের বহু এলাকায় বছরে ১৮৩ থেকে ২৩৯ দিন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকতে পারে। উচ্চ আর্দ্রতার কারণে তাপের অনুভূতিও আরও তীব্র হবে। এর ফলে কৃষি, নির্মাণসহ শ্রমনির্ভর বিভিন্ন খাতে উৎপাদনশীলতা কিছু ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
গবেষকরা সতর্ক করেছেন, জলবায়ুজনিত এই সংকট কেবল শ্রমিকদের আয় কমাচ্ছে না, জাতীয় অর্থনীতির ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি করছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে তাপদাহের কারণে শ্রম আয় ও উৎপাদনশীলতায় বাংলাদেশের সম্ভাব্য ক্ষতির পরিমাণ প্রায় ২৪ বিলিয়ন মার্কিন ডলার। বিদ্যুৎ বিভ্রাট, কর্মঘণ্টা হ্রাস এবং স্বাস্থ্যঝুঁকি এই ক্ষতিকে আরও বাড়িয়ে তুলছে।
এ পরিস্থিতিতে প্রতিবেদনে চারটি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। সেগুলো হলো—সরকারি স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করে ব্যক্তিগত চিকিৎসা ব্যয় কমানো, তাপদাহে ঝুঁকিপূর্ণ শ্রমিকদের জন্য সামাজিক ও শ্রম সুরক্ষা সম্প্রসারণ, জাতীয় জলবায়ু অভিযোজন পরিকল্পনায় তাপজনিত স্বাস্থ্যঝুঁকিকে অগ্রাধিকার দেওয়া এবং জনস্বাস্থ্য ও শ্রমিক সুরক্ষায় জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা।
গবেষকদের মতে, জলবায়ু অভিযোজন, জনস্বাস্থ্য এবং শ্রমিক সুরক্ষাকে আর আলাদা বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। তাপদাহের মাত্রা ও স্থায়িত্ব যত বাড়বে, ততই মানুষের স্বাস্থ্য, জীবিকা ও অর্থনৈতিক নিরাপত্তাকে কেন্দ্র করে সমন্বিত নীতি গ্রহণ করা বাংলাদেশের জন্য অপরিহার্য হয়ে উঠবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.