শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জবাবদিহির দাবিতে চলমান ছাত্র আন্দোলনে পুলিশের ‘অতিরিক্ত বলপ্রয়োগের’ অভিযোগ তুলে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দলটি তাদের সমর্থক, ছাত্রসংসদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিজ নিজ শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানায়। একই সঙ্গে স্থানীয় ছাত্রসংগঠন ও অন্যান্য সংগঠনকে সমন্বয়ের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
সিজেপি জানিয়েছে, বিক্ষোভে শিক্ষার্থীদের দাবিগুলো জনসমক্ষে পাঠ করা হবে এবং সাম্প্রতিক আন্দোলনে পুলিশের কথিত নির্যাতনের শিকারদের প্রতি সংহতি প্রকাশ করা হবে। পাশাপাশি জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচিও থাকবে। এ লক্ষ্যে দলটি স্থানীয় আয়োজকদের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রচারসামগ্রী ও স্মারকলিপির নমুনাও প্রকাশ করেছে।
অন্যদিকে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন, আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার চারবার সিজেপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের জন্য সরকারের দরজা সবসময় খোলা। আন্দোলনকারীরা চাইলে বিজেপির সভাপতি জে পি নাড্ডার বাসভবন বা কার্যালয়ে এসে আলোচনায় অংশ নিতে পারেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, দিল্লিতে সিজেপির ‘চলো সংসদ’ মার্চ ঘিরে সংঘর্ষ এবং বিভিন্ন রাজ্যে বিক্ষোভকারীদের ওপর পুলিশের অভিযানের প্রতিবাদেই শুক্রবারের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে রাজধানীর বাইরে আন্দোলন আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়েছে সংগঠনটি।
তবে দিল্লি পুলিশের দাবি, ‘চলো সংসদ’ কর্মসূচির সময় বিক্ষোভকারীদের একটি অংশ সহিংস হয়ে ওঠে। তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করে। যদিও আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ অযৌক্তিকভাবে অতিরিক্ত বলপ্রয়োগ করেছে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন দিল্লির যন্তর-মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। পরে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাজকর্মী সোনম ওয়াংচুক আমরণ অনশন শুরু করলে আন্দোলনে নতুন গতি আসে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.