ফেসবুক মার্কেটপ্লেসে কেনাবেচার অভিজ্ঞতাকে আরও নিরাপদ ও সহজ করতে বড় ধরনের পরিবর্তন আনছে মেটা। এই লক্ষ্যে প্ল্যাটফর্মটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি, বিনামূল্যে প্রোফাইল যাচাইকরণ এবং বিক্রেতাদের জন্য একটি স্বতন্ত্র অ্যাপ যুক্ত করা হচ্ছে। ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা এই সুবিধাগুলো পাবেন।

ফেসবুক মার্কেটপ্লেসে আসছে সেলার অ্যাপ ও এআই সুবিধা
ছবি - সংগৃহীত

ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতে মেটা বিনামূল্যে সেলফি ভেরিফিকেশনের সুবিধা দিচ্ছে। পরিচয় যাচাই সফল হলে প্রোফাইলে একটি সাদা বৃত্তের ভেতর টিকচিহ্ন দেখা যাবে, যা মার্কেটপ্লেস ছাড়াও ফেসবুক গ্রুপ ও ডেটিং সেবাতেও দৃশ্যমান থাকবে। এর ফলে ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করা সহজ হবে এবং প্রতারণার ঝুঁকি কমবে। এর পাশাপাশি ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে ফুল-স্ক্রিন ভিডিও ইন্টারফেস চালু করা হচ্ছে, তবে আগের পদ্ধতিতে ভিডিও দেখার সুযোগও থাকছে।

নিয়মিত বিক্রেতা ও ব্যবসায়ীদের জন্য মেটা ‘সেলার’ নামে একটি আলাদা অ্যাপ তৈরি করছে। এই অ্যাপের মাধ্যমে পণ্যের তালিকা তৈরি, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং অর্ডারের অগ্রগতি এক জায়গা থেকেই নিয়ন্ত্রণ করা যাবে। উল্লেখ্য, ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি মাসে ৪৩ কোটির বেশি নতুন পণ্যের তালিকা প্রকাশ করা হয়। এই বিশাল কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনার জন্যই নতুন অ্যাপটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার মাধ্যমে বিক্রেতারা স্বয়ংক্রিয়ভাবে পণ্যের আকর্ষণীয় বিবরণ তৈরি করতে পারবেন। একই সঙ্গে ফেসবুক গ্রুপে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়া এবং বিভিন্ন প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দেওয়া সহজ হবে, যা ব্যবহারকারীদের সময় সাশ্রয় করবে এবং ফেসবুক ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.