বিশ্বকাপে এমবুলোর লাল কার্ডটি প্রোটোকল বহির্ভূত ছিল, জানাল আইএফএবি
- Details
- by খেলাধুলা ডেস্ক
ফুটবল ম্যাচের নিয়ম নির্ধারণকারী সংস্থা আইএফএবি জানিয়েছে, বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবুলোকে লাল কার্ড দেওয়ার ক্ষেত্রে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) হস্তক্ষেপ বর্তমান প্রোটোকল অনুযায়ী সঠিক ছিল না। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) স্পষ্টীকরণ অনুযায়ী, ভিএআরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এমবুলোকে লাল কার্ড দেওয়ার এই প্রক্রিয়াটি নিয়মবহির্ভূত ছিল।

সোমবার প্রকাশিত সার্কুলার নম্বর ৩৪-এ জুরিখভিত্তিক সংস্থাটি জানায়, ভিএআরের ‘ভুল পরিচয়’ বা মিস্টেকেন আইডেন্টিটি সংক্রান্ত নিয়ম কেবল তখনই ব্যবহার করা যাবে, যখন রেফারি কোনো অপরাধের জন্য আগে থেকেই বাঁশি বাজিয়েছেন এবং কেবল কোন খেলোয়াড় অপরাধটি করেছেন তা নিশ্চিত করার প্রয়োজন হয়। সংস্থাটি আরও স্পষ্ট করে, ‘অপরাধটি নিজে পর্যালোচনা বা পরিবর্তন করা যাবে না।’
আইএফএবির ব্যাখ্যায় সরাসরি এমবুলোর নাম উল্লেখ না করা হলেও এটি স্পষ্ট যে, আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে অভিনয়ের (সিমুলেশন) অভিযোগে তার বিরুদ্ধে ভিএআরের হস্তক্ষেপ করা উচিত হয়নি।
সুইজারল্যান্ড ১-১ সমতায় ফেরার পরপরই ম্যাচের ৭২তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে বল দখলের লড়াইয়ে মাটিতে পড়ে যান এমবুলো। রেফারি শুরুতে পারেদেসকে হলুদ কার্ড দেখালেও ভিএআর কর্মকর্তারা হস্তক্ষেপ করে জানান, সেখানে কোনো ফাউল হয়নি। ফলে রেফারি সিদ্ধান্ত বদলে এমবুলোকে ডাইভিংয়ের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড ও পরবর্তীতে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।
অতিরিক্ত সময়ে গড়ানো সেই ম্যাচে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল।
বর্তমান নিয়ম অনুযায়ী, রেফারি কোনো অপরাধের জন্য ভুল খেলোয়াড়কে কার্ড দেখালে ভিএআর তা সংশোধন করতে পারে। তবে ফাউলের ধরন পুনরায় মূল্যায়ন করে প্রতিপক্ষ ফুটবলারের ওপর শাস্তি চাপানোর সুযোগ ভিএআর প্রোটোকলে নেই।
আইএফএবি জানায়, টুর্নামেন্ট চলাকালীন ভিএআরের মাধ্যমে ফাউলের অভিনয় চিহ্নিত করার এই উদ্যোগ ইতিবাচক সাড়া পেয়েছে এবং নিয়ম পর্যালোচনার সময় এটি বিবেচনা করা হবে। তবে সেই পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত নিয়মটি বর্তমান কার্যকর প্রোটোকল হিসেবে ব্যবহার করা যাবে না।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.