ইনফান্তিনো: ফিফার বিনিয়োগ পরিকল্পনা কোনো বাধ্যবাধকতা নয়, এটি একটি সুযোগ
- Details
- by খেলাধুলা ডেস্ক
ফিফার প্রতিযোগিতা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার বিতর্কিত প্রস্তাবের পক্ষে সাফাই গেয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়ন ত্বরান্বিত করতে এই উদ্যোগকে একটি ‘সুবর্ণ সুযোগ’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। বুধবার প্রস্তাবটির পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন ফিফা প্রধান।

মঙ্গলবার প্রস্তাবটি প্রকাশ্যে আসার পর থেকেই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। বিরোধীদের আশঙ্কা, এর ফলে বিশ্বকাপসহ অন্যান্য প্রতিযোগিতার ওপর বেসরকারি বিনিয়োগকারীদের প্রভাব তৈরি হতে পারে।
বুধবার সন্ধ্যায় প্রকাশিত একটি ভিডিও বার্তায় জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফই মূলত একটি প্রস্তাব। এটি একটি গণতান্ত্রিক ও পরামর্শমূলক প্রক্রিয়ার অংশ। সর্বোপরি এটি একটি সুযোগ, কোনো বাধ্যবাধকতা নয়।’ বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়নকে গতিশীল করতে এটি একটি সুবর্ণ সুযোগ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তবে আবারও বলছি, এটি কেবলই একটি প্রস্তাব, কোনো বাধ্যবাধকতা নয়।’
প্রস্তাব অনুযায়ী, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি সম্প্রচার, স্পনসরশিপ, টিকিট বিক্রি ও লাইসেন্সিংসহ ফিফার যাবতীয় বাণিজ্যিক অধিকার একত্রিত করবে। এই সহযোগী প্রতিষ্ঠানের প্রাথমিক বাজারমূল্য ধরা হয়েছে ২ হাজার কোটি ডলার। এর সংখ্যালঘু ও নিয়ন্ত্রণহীন শেয়ার বিক্রি করে ৪২০ কোটি ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের পরিকল্পনা করেছে ফিফা। তবে নিয়ন্ত্রক সংস্থাটি জানায় যে এফএফই-এর ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় থাকবে এবং ফুটবলের নিয়মকানুন, প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ম্যাচের ক্যালেন্ডারের ওপর তাদের একচেটিয়া অধিকার থাকবে।
ফিফা প্রেসিডেন্ট জানান যে প্রস্তাবটির উদ্দেশ্য হলো পূর্বে অধরা থাকা বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগানো। এর জন্য ফিফার ২১১টি সদস্য দেশের সংখ্যাগরিষ্ঠের সমর্থন এবং ফিফা কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে। তিনি বলেন, ‘এই বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে খেলা পরিচালনা ও উন্নয়নের বাইরে অতিরিক্ত দক্ষতা ও গভীর অন্তর্দৃষ্টি প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘এটি ফিফার ২১১টি সদস্য দেশের সুবিধার্থে ফিফার মালিকানাধীন সব প্রতিযোগিতা, স্পনসরশিপ, সম্প্রচার, লাইসেন্সিং ও নতুন উদ্যোগগুলোকে কেবল বাণিজ্যিকীকরণ ও সংগঠিত করবে।’
ফিফা জানায় যে এই অতিরিক্ত বিনিয়োগ প্রতিটি সদস্য দেশের জন্য উন্নয়ন তহবিল বাড়াতে পারে। পাশাপাশি স্টেডিয়াম, জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র, তৃণমূল পর্যায়ের কর্মসূচি ও নারী ফুটবলে অর্থায়ন করতে সহায়ক হবে।
তবে স্বচ্ছতা, পরিচালনা ব্যবস্থা এবং বিশ্বকাপের সম্ভাব্য বাণিজ্যিকীকরণ নিয়ে প্রস্তাবটি তীব্র সমালোচনার মুখে পড়েছে। উয়েফা জানায় যে ফুটবলের আত্মা ও পরিচালনা ব্যবস্থা কোনো ব্যবসার পণ্য নয়। সংস্থাটি ঘোষণা দেয়, ‘এটি ফিফার বিক্রির কোনো বিষয় নয়।’
বিনিয়োগের এই মডেলটি খেলাটির মৌলিক কাঠামো পরিবর্তন করবে এমন ধারণা প্রত্যাখ্যান করেন ইনফান্তিনো। নিজ নিজ দেশে তহবিল বৃদ্ধির ফলে সমর্থকরাই লাভবান হবেন বলে জোর দেন তিনি। তিনি বলেন, ‘বিশ্বের সব প্রান্তের ভক্তরা এই যুগান্তকারী সম্ভাবনার মাধ্যমে ব্যাপকভাবে লাভবান হবেন, কারণ এটি তাদের দেশের ফুটবলে রূপান্তর ঘটাবে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.