থানায় অভিযোগ দিয়ে হবিগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা
- Details
- by ২৪ ডেস্ক
জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নামে পুলিশের কাছে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মামলায় অজ্ঞাতনামা আরো ১০০ জনকে আসামি করা হয়েছে। এদিকে হবিগঞ্জ পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ১৪৪ ধারার নির্দেশ প্রত্যাহার করা হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে হবিগঞ্জের কামাইছডা পুলিশ ক্যাম্পে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে অভিযোগ করেন এনসিপি নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রেস সেক্রেটারি নুর হোসেন জানিয়েছেন, এনসিপির পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে অভিযোগ করা হয়েছে। সেখানে প্রধান অভিযুক্ত করা হয়েছে জেলা ছাত্রদলের সভাপতিকে।
হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেটি প্রক্রিয়াধীন। এনসিপি নেতারা অভিযোগ দিয়ে মৌলভীবাজারের পথে রওনা হন।
গতকাল পথে পথে এনসিপি নেতাদের বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, যেহেতু একটা উত্তেজনা ছিল, ১৪৪ ধারা জারি ছিল, তাই তাদের নিরাপত্তার স্বার্থেই পুলিশ কিছু জায়গায় বাধা দিয়েছে।
এর আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জে যাওয়ার পথে অন্তত তিন জায়গায় বাধা পুলিশের বাধার মুখে পড়েন এনসিপি নেতারা। এই তিন বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এগোতেই এনসিপির শীর্ষ নেতারা আরেক দফা বাধার মুখে পড়েন। হবিগঞ্জের মিরপুর এলাকায় পৌঁছালে গাড়িবহর আটকে দেয় পুলিশ। পরে সেখানেই বসে পড়েন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির শীর্ষ নেতারা। রাতে পুলিশের কাছে অভিযোগ জমা দেন আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।
বাহুবল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, এনসিপির নেতাদের সঙ্গে কথা হয়েছে। চারজন নেতা উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মঙ্গলবারের ঘটনায় লিখিত অভিযোগ দিয়ে ফিরে গেছেন। পরিবেশ এখন শান্ত।
গত মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধর করা হয়। সন্ধ্যায় শহরে এনসিপি প্রতিবাদ মিছিল বের করলে আরেক দফা সংঘর্ষ হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি। পরে হবিগঞ্জ বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে পাল্টা প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। এরপরও হবিগঞ্জের দিকে রওনা হন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
হবিগঞ্জ পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার ১৪৪ ধারার নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে নির্দেশটি বাতিল ও অবিলম্বে কার্যকর করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.