উয়েফা: ফিফার প্রস্তাব অনুমোদিত হলে বিশ্বকাপ বয়কট
- Details
- by খেলাধুলা ডেস্ক
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিভিন্ন টুর্নামেন্টের মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর এই প্রস্তাব বাতিল না হলে বিশ্বকাপসহ ফিফার সব ধরনের প্রতিযোগিতা বয়কটের হুমকি দিয়েছে উয়েফার ৫৫টি সদস্য দেশ। বৃহস্পতিবার এক জরুরি সভায় তারা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়।

ইনফান্তিনোর পরিকল্পনা অনুযায়ী, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি নতুন বাণিজ্যিক শাখা খোলা হবে। এর মাধ্যমে বিশ্বকাপসহ অন্যান্য মূল টুর্নামেন্টের মালিকানার একটি অংশ বেসরকারি খাতের কাছে বিক্রি করা হবে। এই বিনিয়োগকারী দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে মার্কিন ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনালের। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জশুয়া কুশনার হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই। ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে প্রস্তাবটি পাসের জন্য ১০৬টি ভোটের প্রয়োজন। প্রস্তাবের পক্ষে ভোট দিলে সদস্য দেশগুলোকে চার কোটি ডলার দেওয়ার প্রলোভন দেখিয়েছেন ইনফান্তিনো। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাবটি গ্রহণ করলে প্রাথমিকভাবে দুই কোটি ডলার পাওয়া যাবে বলে তিনি জানান।
তবে উয়েফা এই প্রস্তাবকে ফুটবলের জন্য হুমকিস্বরূপ বলে আখ্যায়িত করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বিশ্বকাপকে কোনোভাবেই বিনিয়োগ পণ্য হিসেবে বিবেচনা করা যায় না এবং এটি বিক্রির জন্য নয়। উয়েফার সহসভাপতি লরা ম্যাকঅ্যালিস্টার বলেন, ‘এই প্রস্তাবটি আমাদের খেলাধুলার জন্য একটি প্রকৃত অস্তিত্বের সংকট তৈরি করেছে।’ উয়েফা আরও অভিযোগ করেছে, ফিফা ফুটবলকে ব্যবহার করে নিজেদের এবং বন্ধুদের আর্থিকভাবে লাভবান করার চেষ্টা করছে।
উয়েফার পাশাপাশি উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার এক বৈঠকে কনকাকাফের ৪১টি সদস্য দেশ এই পরিকল্পনার বিরোধিতা করে। সূত্র জানায়, ইনফান্তিনোর ওপর তারা আস্থা হারাচ্ছে। এছাড়া ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ), স্কটিশ এফএ এবং প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষও উয়েফার সাথে একাত্মতা প্রকাশ করেছে। যুক্তরাজ্যের সংস্কৃতিমন্ত্রী লিসা নন্দী বলেন, ‘ফুটবল ভক্তদের, কোনো বিলিয়নিয়ার বিনিয়োগকারীর নয়।’ অন্যদিকে, এই প্রস্তাব নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস।
উয়েফা এবং কনকাকাফ মিলিয়ে মোট ৯৬টি ভোট রয়েছে, যা প্রস্তাবটির বিপক্ষে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি করেছে। উয়েফা যদি সত্যিই বয়কটের পথে হাঁটে, তবে আগামী ৫ সেপ্টেম্বর পোল্যান্ডে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ হুমকিতে পড়বে। ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত অনুষ্ঠিত ২৩টি বিশ্বকাপের মধ্যে ১৩টিই জিতেছে ইউরোপীয় দেশগুলো। তাই ইউরোপ ছাড়া ফিফার টুর্নামেন্টগুলো জৌলুস হারাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ডেভিড বার্নস্টেইন বলেন, ‘আমি মনে করি এই পরিস্থিতিতে ইনফান্তিনোকে পিছু হটতে হবে। কারণ ইউরোপকে ছাড়া ফিফা চলতে পারবে না, আবার ফিফাকে ছাড়াও ইউরোপের চলবে না।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.