কলোরাডো নদীর নতুন পরিকল্পনা: পানি সংকটের মুখে যুক্তরাষ্ট্রের ৩ অঙ্গরাজ্য
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর পানি সংকট মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের নতুন পরিকল্পনার আওতায় অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া এবং নেভাদা অঙ্গরাজ্যকে আগামী দুই বছরে পানির ব্যবহার প্রায় ২০ শতাংশ কমাতে হবে। পরবর্তীতে এই হ্রাসের পরিমাণ আরও বাড়তে পারে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে শুক্রবার এই তথ্য উঠে এসেছে।

এই প্রস্তাবনার একটি অংশ ব্যুরো অব রিক্লেমেশন তাদের পরিবেশগত প্রভাব বিষয়ক বিবৃতিতে প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে। নদীর ক্রমবর্ধমান পানি সংকট সমাধানের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হলেও, পানি ব্যবহারকারীদের মধ্যকার দ্বন্দ্ব নিরসন বা দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিতে এটি যথেষ্ট নয় বলে মনে করা হচ্ছে।
প্রাথমিক এই কাটছাঁট মূলত চলতি বছরের শুরুতে ওই তিন অঙ্গরাজ্যের দেওয়া একটি প্রস্তাবনারই প্রতিফলন। এটি একটি বৃহত্তর ১০ বছর মেয়াদি ব্যবস্থাপনা কাঠামোর প্রথম ধাপ হিসেবে কাজ করবে। নির্দিষ্ট কোনো নিয়ম বেঁধে দেওয়ার বদলে এই কাঠামোর আওতায় প্রতি দুই বছর অন্তর নতুন পরিচালনা পরিকল্পনা তৈরি করতে হবে। এর ফলে ওই অঞ্চলে পানি সরবরাহ ৪০ শতাংশ পর্যন্ত কমানোর সুযোগ থাকবে। তবে কলোরাডো, নিউ মেক্সিকো, উটাহ এবং ওয়াইওমিংয়ের মতো উচ্চ অববাহিকার অঙ্গরাজ্যগুলোর জন্য বাধ্যতামূলকভাবে পানি কমানোর কোনো নিয়ম এই প্রস্তাবে রাখা হয়নি।
নদীর পানিবণ্টন নিয়ে প্রাথমিক হ্রাসের বিস্তারিত বিবরণসহ আলাদা একটি দুই বছর মেয়াদি পরিচালনা পরিকল্পনা শিগগিরই প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে উভয় নথির বিষয়েই এখনো আলোচনা চলছে। জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘস্থায়ী খরা দেখা দেওয়ায় নদীর পানির অতিরিক্ত ব্যবহার রোধে বিদ্যমান নিয়মগুলো ব্যর্থ হয়েছে। আগামী সেপ্টেম্বরের শেষে এসব নিয়মের মেয়াদ শেষ হতে যাচ্ছে।
অপর্যাপ্ত তুষারপাত এবং বসন্তকালে অস্বাভাবিক গরমের কারণে নদীতে পানিপ্রবাহ বার্ষিক গড় চাহিদার চার ভাগের এক ভাগের নিচে নেমে এসেছে। একই সঙ্গে প্রধান জলাধারগুলোর পানি রেকর্ড পরিমাণ কমেছে। বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, আরও এক বা দুই বছর এমন শুষ্ক আবহাওয়া বিরাজ করলে জলবিদ্যুৎ উৎপাদন, পানীয় জলের সরবরাহ এবং প্রায় ৫০ লাখ একর কৃষিজমির সেচ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
আপস করতে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় কর্মকর্তারা অঙ্গরাজ্যগুলোর সমালোচনা করেছেন। অন্যদিকে, আলোচকদের দাবি, স্বরাষ্ট্র দপ্তর এই বিষয়ে খুব সামান্যই নেতৃত্ব ও আর্থিক সহায়তা দিয়েছে। পানিবণ্টন নিয়ে সম্ভাব্য আইনি লড়াইয়ের জন্য বেশ কয়েকটি অঙ্গরাজ্য প্রস্তুতি নিচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.