আপনি পড়ছেন

দক্ষিণ লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট ক্যাসেলে ইসরায়েলের শক্তিশালী বিস্ফোরণ যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকৃত একটি চুক্তির বাস্তবায়নকে সরাসরি হুমকির মুখে ফেলেছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলের এই চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। শুক্রবার এই শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিউফোর্ট ক্যাসেলে ইসরায়েলের ব্যাপক ধ্বংসযজ্ঞ, চুক্তির লঙ্ঘন বলছে লেবানন
দক্ষিণ লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট ক্যাসেল এলাকায় ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট আউন ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক নিয়মলঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। বিশেষ করে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এসব বিস্ফোরণ দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং সাধারণ মানুষের জীবন বিপন্ন করেছে বলে তিনি উল্লেখ করেন।

লেবাননের ন্যাশনাল সেন্টার ফর জিওফিজিক্সের তথ্য অনুযায়ী, বিউফোর্ট ক্যাসেলে চালানো এই শক্তিশালী বিস্ফোরণের ফলে ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের সমতুল্য ভূকম্পন সৃষ্টি হয়।

এই বিস্ফোরণকে অত্যন্ত বিপজ্জনক উস্কানি এবং বিদ্যমান প্রতিশ্রুতির চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন আউন। তিনি বলেন, ‘এটি চুক্তির অধীনে শুরু হওয়া প্রক্রিয়ার জন্য একটি সরাসরি হুমকি।’ লেবানন এই চুক্তির বাধ্যবাধকতা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

ত্রিপক্ষীয় এই চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য রোমে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ঠিক তার আগের দিন এই হামলার সময়কাল নেতিবাচক বার্তা দেয় এবং স্থিতিশীলতা জোরদারের আন্তর্জাতিক প্রচেষ্টাকে ক্ষুণ্ন করে বলে লেবাননের প্রেসিডেন্ট মন্তব্য করেন। তিনি চুক্তির পৃষ্ঠপোষক ও আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, ‘কূটনৈতিক প্রক্রিয়ার অগ্রগতিকে হুমকির মুখে ফেলা এবং দক্ষিণ লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্নকারী এসব লঙ্ঘন অবশ্যই বন্ধ করতে হবে।’

এর আগে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননজুড়ে ব্যাপক বিস্ফোরণ ঘটায়। এতে ঐতিহাসিক বিউফোর্ট ক্যাসেলের নিচের সুড়ঙ্গসহ বেশ কিছু গুহা ও বাড়িঘর ধ্বংস হয়ে যায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, ইউনেস্কো তালিকাভুক্ত এই স্থাপনার নিচে থাকা হিজবুল্লাহর সুড়ঙ্গ লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। গ্যালিলিতে হামলার পরিকল্পনার অংশ হিসেবে এসব সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল বলে তারা দাবি করেন। তবে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিস্ফোরণে আশেপাশের গ্রামের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভূকম্পন অনুভূত হয়েছে।

গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি চুক্তি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। এই চুক্তিতে বলা হয়েছে, লেবাননের সেনাবাহিনী মোতায়েন এবং হিজবুল্লাহসহ সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্রীকরণের বিনিময়ে দখলকৃত লেবাননের ভূখণ্ড থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৩৩৩ জন নিহত এবং ১২ হাজার ২৩৬ জন আহত হয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.