আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে এক সপ্তাহে দুই শতাধিক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নাবলুসের কাছে তেল শহরে সংঘাতের পর এই অভিযান সম্প্রসারণ করা হয়। শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য প্রকাশ করে।

পশ্চিম তীরে এক সপ্তাহে দুই শতাধিক ফিলিস্তিনি গ্রেপ্তার
পশ্চিম তীরে টহলরত ইসরায়েলি সেনা সদস্য

বিবৃতিতে সেনাবাহিনী দাবি করে, গ্রেপ্তারকৃতরা তাদের কাছে তালিকাভুক্ত ছিল। এ সময় বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়, যা দিয়ে অর্থায়ন করা হতো 'সন্ত্রাসবাদে।' পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় জোরালো তল্লাশির মাধ্যমে এই অভিযান চালানো হয়।

ইসরায়েলি বাহিনীর দাবি, নাশকতা দমনের লক্ষ্যে তারা বেশ কয়েকটি আক্রমণাত্মক অভিযান চালিয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উসকানি দেওয়া, হামাসের সঙ্গে সম্পৃক্ততা, হামলার পরিকল্পনা, ফিলিস্তিনি শ্রমিক পাচার, অস্ত্র চোরাচালান এবং বিস্ফোরক তৈরির অভিযোগ আনা হয়েছে। তল্লাশিকালে অস্ত্র তৈরির সরঞ্জাম, শিকারের রাইফেল, একটি পিস্তল ও একটি ড্রোন জব্দ করার পাশাপাশি পাঁচটি বিস্ফোরক ডিভাইস ধ্বংস করার কথা জানিয়েছে তারা।

নাবলুসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তেল শহরে শুক্রবার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নৃশংস হামলার জেরে এই ধরপাকড় শুরু হয়। ওই দিন বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা চালালে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। এই সংঘাতে চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত হয়। হামলাকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘর, যানবাহন ও অন্যান্য সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়।

এই ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ পশ্চিম তীরজুড়ে সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ দেন। এর আওতায় এক ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দেওয়া, ফিলিস্তিনিদের ওয়ার্ক পারমিট বাতিল এবং অবৈধ বসতি স্থাপন ত্বরান্বিত করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার সতর্ক করে বলেছে, ইসরায়েলি কর্মকর্তারা নির্বাচনী ফায়দা লুটতে তেল শহরের ঘটনাকে ব্যবহার করে উসকানি দিচ্ছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলিদের এই উসকানিকে আখ্যা দিয়েছে 'গণহত্যামূলক বক্তব্য।'

ফিলিস্তিনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা তাদের আগ্রাসন বাড়িয়েছে। এ পর্যন্ত সেখানে এক হাজার ১৮২ জনের বেশি ফিলিস্তিনি নিহত, প্রায় ১৩ হাজার আহত এবং প্রায় ২৪ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.