আপনি পড়ছেন

দেশের ৮৪ শতাংশেরও বেশি ভূমিতে ছড়িয়ে পড়া মরুকরণ ঠেকাতে দেশব্যাপী আকাশপথে বীজ বপন কর্মসূচি শুরু করেছে মৌরিতানিয়া। শুক্রবার শুরু হওয়া চার দিনব্যাপী এই কর্মসূচিতে ৯টি অঞ্চলের ৮৭ লাখ হেক্টর এলাকায় খরা-সহনশীল দেশীয় গাছের তিন টন বীজ ছড়ানো হবে।

৮৪ শতাংশ ভূমির মরুকরণ রোধে মৌরিতানিয়ার অভিনব উদ্যোগ
মৌরিতানিয়ায় খরা-সহনশীল উদ্ভিদের নমুনা

পরিবেশ ও টেকসই উন্নয়ন মন্ত্রী মেসুদা বাহাম মোহাম্মদ লাগদাফ এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি জানান, দেশের গাছপালা পুনরুদ্ধার ও মরুকরণ রোধের প্রচেষ্টায় এই উদ্যোগ একটি প্রধান ভিত্তি হিসেবে কাজ করবে।

তিনি বলেন, ‘এই প্রচারণার মাধ্যমে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং টেকসই পরিবেশগত উন্নয়নে সহায়তা করার জন্য সতর্কতার সঙ্গে বাছাই করা তিন টন দেশীয় বীজ ছড়ানো হবে।’

মোহাম্মদ লাগদাফ জানান, আকাশপথে বীজ বপনের ফলে স্থলপথে পৌঁছানো কঠিন এমন বিস্তীর্ণ এলাকায় সহজে পৌঁছানো সম্ভব হয়। একইসঙ্গে এটি চারণভূমি পুনরুদ্ধার, বালিয়াড়ি স্থিতিশীল করা, মাটির উর্বরতা বৃদ্ধি এবং গাছপালা পুনরায় জন্মাতে সহায়তা করে।

এর আগে ৮ জুন তিনি জানিয়েছিলেন, মৌরিতানিয়ার ৮৪ শতাংশেরও বেশি ভূখণ্ড মরুকরণের শিকার হয়েছে। সে সময় তিনি উপকূলরেখার পাশাপাশি স্থলজ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের পরিবেশগত হুমকির বিষয়েও সতর্ক করেন। মরুকরণের বিস্তার অব্যাহত থাকায় একটি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন কর্মসূচি ও সংস্কার বাস্তবায়ন করছে বলেও তিনি জানান।

মৌরিতানিয়ার আয়তন প্রায় ১০ লাখ ৩০ হাজার বর্গকিলোমিটার। সাম্প্রতিক দশকগুলোতে বারবার খরা দেখা দেওয়ায় দেশটির বনাঞ্চলের বিশাল অংশ ধ্বংস হয়েছে এবং মরুভূমির বিস্তার ত্বরান্বিত হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি বছর দাবানলে প্রায় এক লাখ হেক্টর চারণভূমি ধ্বংস হয়। মৌরিতানিয়ায় চারণভূমি রক্ষা করা অর্থনৈতিক ও সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশটির জনসংখ্যার একটি বড় অংশ গবাদি পশুর ওপর নির্ভরশীল। দেশটিতে গবাদি পশুর সংখ্যা ৩ কোটিরও বেশি এবং প্রতি বছর তা ৩.৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.