আপনি পড়ছেন

স্পেন ও মরক্কোর মধ্যকার সিউটা সীমান্ত সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট শেয়ার করেছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। এসব পোস্টে দাবি করা হয়েছে, এই সংকটের মাধ্যমে ইসরায়েল এবং পশ্চিমা কট্টর ডানপন্থি গোষ্ঠীগুলো লাভবান হচ্ছে।

হাভিয়ের বারদেম: স্পেন-মরক্কো সংকটে লাভবান হচ্ছে ইসরায়েল
স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম

শেয়ার করা একটি পোস্টে বলা হয়, মরক্কো এবং উত্তর আফ্রিকার ছিটমহলের মধ্যকার এই সীমান্ত সংকট কারা তৈরি করেছে তা অজানা। তবে এতে দাবি করা হয়, দুর্বল ও অস্থিতিশীল স্পেনের কারণে ইসরায়েল এবং পশ্চিমা কট্টর ডানপন্থিরা সুবিধা পাচ্ছে। পরিস্থিতিকে ইউরোপে ‘অনুপ্রবেশ’ হিসেবে আখ্যায়িত করার বিষয়টিও ওই পোস্টে প্রত্যাখ্যান করা হয়। ফিলিস্তিন, লেবানন ও ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের বিরুদ্ধে ইউরোপের সবচেয়ে জোরালো কণ্ঠস্বর হিসেবে স্পেনকে বর্ণনা করা হয় সেখানে।

ফিলিস্তিনের প্রতি স্পেনের সমর্থনের প্রতিশোধ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু প্রকাশ্যে আরব ও মুসলমানদের সিউটা এবং মেলিলা ‘মুক্ত’ করার আহ্বান জানিয়েছিলেন বলে পোস্টে দাবি করা হয়। এমনকি এ ধরনের প্রচেষ্টায় সমর্থনকারী সংস্থাগুলোকে অর্থায়নের হুমকিও দিয়েছিলেন তিনি। পোস্টে আরও বলা হয়, ‘আমরা জানি না কারা এই সংকট তৈরি করেছে, তবে আমরা জানি দুর্বল ও অস্থিতিশীল স্পেনের কারণে কারা লাভবান হয়। ইসরায়েল এবং পশ্চিমা কট্টর ডানপন্থিরা অভিবাসনকে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে আগ্রহী।’

বারদেমের শেয়ার করা অন্য একটি পোস্টে দাবি করা হয়, সিউটার বর্তমান পরিস্থিতির সঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আলজেরিয়া সফরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চার বছরের মধ্যে সেটিই ছিল তার প্রথম আলজেরিয়া সফর। পোস্টে দাবি করা হয়, রাজনৈতিকভাবে স্পেনকে চাপে ফেলতে মরক্কোর অভিবাসীদের ব্যবহার করার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০২১ সালেও মরক্কো এমনটি করেছিল। সে সময় স্পেন পলিসারিও ফ্রন্টের নেতা ব্রাহিম গালিকে আশ্রয় দিলে মরক্কো সিউটা সীমান্ত খুলে দেয়, যার ফলে হাজার হাজার মানুষ সীমান্ত অতিক্রম করার সুযোগ পায়।

সাম্প্রতিক এই পরিস্থিতিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু এবং মরক্কোর মধ্যকার জোটের প্রেক্ষাপটে দেখা উচিত বলে ওই পোস্টে উল্লেখ করা হয়। সেখানে দাবি করা হয়, এই অঞ্চলে মরক্কো ইহুদিবাদী প্রকল্পের একটি কৌশলগত মিত্র এবং তারা সীমান্তকে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। পশ্চিমা দেশগুলোর মধ্যে স্পেন ফিলিস্তিনের অন্যতম শক্তিশালী সমর্থক এবং ইসরায়েলের চলমান গণহত্যার কঠোর সমালোচক। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় মাদ্রিদ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.