আপনি পড়ছেন

বিনিয়োগের নতুন সুযোগ অনুসন্ধান এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের প্রায় ৪৫ জন জ্যেষ্ঠ ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসছেন। সফরকালে তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

মার্কিন বিনিয়োগ টানতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী
মাহদী আমিন

শনিবার (১ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

মাহদী আমিন বলেন, যুক্তরাষ্ট্রের এই ব্যবসায়িক প্রতিনিধিদলের সফর বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বৈঠকে মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন। তাদের মতে, বর্তমান সরকারের নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে চলছে।

গত পাঁচ মাসে সরকারের নেওয়া বিভিন্ন নীতি ও সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করেছে মার্কিন পক্ষ বলেও জানান মাহদী আমিন।
তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও কার্যকর অর্থনৈতিক অংশীদারিত্বে রূপ দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মুখপাত্র আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জনের ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ ট্রাভেল অ্যাডভাইজারিও মার্কিন বিনিয়োগকারী ও নাগরিকদের জন্য বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা মূল্যায়নে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। তার মতে, আসন্ন সফরের মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, একই দিনে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে ব্যবসায়ীরা বিদ্যুৎ ও গ্যাসের দীর্ঘমেয়াদি সংকট নিরসন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, কর ও শুল্কব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগসংক্রান্ত জটিলতা দূর করার দাবি জানান।

জবাবে প্রধানমন্ত্রী ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে ব্যবসায়ীদের প্রস্তাবের ভিত্তিতে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে চট্টগ্রাম বন্দর, ঢাকা বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মাহদী আমিন।

তিনি বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে জনবান্ধব নীতি ও বাজেট কার্যকরভাবে বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.