আপনি পড়ছেন

ফ্রান্সে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দাবানলে ১ লাখ ১৯ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। দেশটিতে এখনও দাবানলের উচ্চ ঝুঁকি অব্যাহত রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। শনিবার এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ এ তথ্য জানান।

১১৯ হাজার হেক্টর জমি ভস্মীভূত, ফ্রান্সে দাবানলের ঝুঁকি এখনও ‘উচ্চ’
ফ্রান্সে দাবানলে পুড়ে যাওয়া একটি বনাঞ্চল

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ১৪ হাজার ৩২০টি দাবানল বা অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কেবল শুক্রবারই ২৫টি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে, যা নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক কর্মীদের ব্যাপক তৎপরতা চালাতে হয়।

তিনি বলেন, ‘বছরের শুরু থেকে এখন পর্যন্ত বন ও গাছপালা পুড়ে ১ লাখ ১৯ হাজার হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এবারের দাবানল মৌসুমের ভয়াবহতা স্পষ্টভাবে তুলে ধরেছে।’

কিছু অঞ্চলে আর্দ্রতা সামান্য বাড়লেও দাবানল পরিস্থিতি এখনও বিপজ্জনক বলে সতর্ক করেন লরেন্ট নুনেজ। এর কারণ হিসেবে তিনি একটানা উচ্চ তাপমাত্রা, শুষ্ক মাটি এবং পানিশূন্য গাছপালার কথা উল্লেখ করেন।

ফ্রান্সের ভূমধ্যসাগরীয় উপকূলের বেশিরভাগ অংশ, রোন উপত্যকা এবং পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় দাবানলের মারাত্মক ঝুঁকি রয়েছে। বিশেষ করে ভার প্রদেশ এবং কর্সিকার দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা হিসেবে ‘অতি তীব্র’ ঝুঁকি ঘোষণা করা হয়েছে।

মন্ত্রী জানান, শুক্রবার ভার প্রদেশে নতুন করে দাবানল ছড়িয়ে পড়ে এবং আরও ১ হাজার ৫০০ হেক্টর এলাকা পুড়ে যায়। তিনি স্থানীয় বাসিন্দাদের কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার এবং সতর্ক থাকার আহ্বান জানান।

ভার প্রদেশের বেশ কয়েকটি লোকালয় রক্ষায় রাতভর আকাশপথে নিবিড় অভিযানের পর অতিরিক্ত প্রায় দেড় হাজার অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়। দাবানল সংক্রান্ত তদন্তের জেরে নিরাপত্তা বাহিনী ৩২৮ জনকে গ্রেপ্তার করেছে বলেও জানান নুনেজ।

দেশজুড়ে বেসামরিক সুরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে। আগুন নেভানোর কাজে আকাশপথের সব সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। বর্তমানে অগ্নিনির্বাপকদের ৬৫টি বিশেষ দল কাজ করছে, যা গত কয়েক দিনে সর্বোচ্চ ৭২টিতে পৌঁছেছিল। কর্মীদের বিশ্রামের সুযোগ দিতে কিছু দলকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হলেও পরিস্থিতি অবনতি হলে তাদের দ্রুত আবারও কাজে লাগানো হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.