আপনি পড়ছেন

বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারের পরিবর্তনের মধ্যে এক বছরের নতুন পাইপলাইন চুক্তি সই করেছে তুরস্ক ও ইরাক। এই চুক্তির আওতায় ইরাক থেকে তুরস্কে প্রতিদিন ৭ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করা হবে। শনিবার দুই দেশের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলোর মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়।

তেল সরবরাহে তুরস্ক ও ইরাকের নতুন চুক্তি
তেল খনিতে কাজ করছেন এক কর্মী

কয়েক দশক পুরোনো দ্বিপক্ষীয় চুক্তির মেয়াদ সোমবার শেষ হওয়ার পর নতুন এই পদক্ষেপ নেওয়া হলো। তুরস্কের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোটাস এবং ইরাকের সোমো ও এনওসির মধ্যে এই চুক্তি সই হয়। এর আগে আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের চার দিন পর দুই দেশের মধ্যে এই চুক্তি হলো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তুরস্কের জ্বালানিমন্ত্রী আলপারসলান বায়রাকতার চুক্তি সইয়ের বিষয়টি নিশ্চিত করেন। ইরাকের তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ খুদাইরের সঙ্গে আঙ্কারায় ফলপ্রসূ আলোচনার পর এই চুক্তি হয় বলে তিনি জানান। বায়রাকতার এক্স পোস্টে লেখেন, ‘এই পাইপলাইনের জন্য একটি নতুন দীর্ঘমেয়াদি চুক্তির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর মধ্যেই আমরা দৈনিক ৭ লাখ ৫০ হাজার ব্যারেল ক্ষমতার এই ট্রানজিট ব্যবস্থা বাস্তবায়ন করেছি।’

ইরাক-তুরস্ক পাইপলাইনের সর্বোচ্চ ধারণক্ষমতা প্রতিদিন প্রায় ১৫ লাখ ব্যারেল হলেও সাম্প্রতিক বছরগুলোতে প্রকৃত সরবরাহ এর চেয়ে অনেক কম। এক্সে দেওয়া এক পোস্টে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, ইরাকি ও তুর্কি কোম্পানিগুলো তাদের কাজ শুরু করার পাশাপাশি দুই সরকার তেল, বিদ্যুৎ ও পানিসম্পদের মতো খাতগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ রূপরেখা চুক্তির জন্য কাজ করবে। এটি পারস্পরিক স্বার্থ, উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় সহায়তা করবে।

চলতি বছরের শুরুর দিকে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পদক্ষেপে বাগদাদকে বিকল্প রপ্তানি পথ খুঁজতে বাধ্য হতে হয়। এই চুক্তির ফলে ভূমধ্যসাগরে বাগদাদের একমাত্র কার্যকর তেল রপ্তানি পথটি সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বর্বরোচিত হামলা চালালে ইরাকের তেল রপ্তানি ৮০ শতাংশেরও বেশি কমে যায়। উপসাগরীয় অঞ্চলের মধ্য দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় মাসিক তেল রাজস্ব প্রায় ৬০০ কোটি ডলার থেকে কমে ২০০ কোটি ডলারের নিচে নেমে আসে।

তুরস্কের তথ্য অনুযায়ী, কিরকুক-জেহান তেল পাইপলাইনে বর্তমানে ১৫ লাখ ব্যারেল ধারণক্ষমতার বিপরীতে মাত্র ১ লাখ ৭০ হাজার ব্যারেল তেল সরবরাহ করা হচ্ছে। এর বেশিরভাগই আসে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের খনিগুলো থেকে। ইরান সংঘাত শুরু হওয়ার পর থেকে এসব অঞ্চলে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আঙ্কারা শেষ পর্যন্ত ইরাকের দক্ষিণাঞ্চলীয় খনিগুলো থেকেও অপরিশোধিত তেল আনতে পাইপলাইনটি সম্প্রসারণ করতে চায়। দীর্ঘমেয়াদি চুক্তির বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলমান রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.