আপনি পড়ছেন

ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে উপ-হাইকমিশনার পদে দায়িত্ব নিয়েছেন পেশাদার কূটনীতিক মুহাম্মদ খালেদ। একই সঙ্গে মিশনটির প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) হিসেবে যোগ দিচ্ছেন সাবেক সাংবাদিক উম্মে মারুফা।

কলকাতায় উপ-হাইকমিশনার হিসেবে খালেদের যোগদান
মুহাম্মদ খালেদ

বাংলাদেশ সিভিল সার্ভিসের (পররাষ্ট্র ক্যাডার) ২৫তম ব্যাচের কর্মকর্তা মুহাম্মদ খালেদ গত জুলাই মাসের তৃতীয় সপ্তাহে কলকাতায় উপ-হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন। নতুন পদে যোগ দেওয়ার আগে তিনি চীনের কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া কূটনৈতিক ক্যারিয়ারে মিয়ানমার, পর্তুগাল ও গ্রিসে বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

খালেদ সাবেক ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার আয়েশা আক্তারের স্থলাভিষিক্ত হলেন। সাবেক উপ-হাইকমিশনার মোহাম্মদ আশরাফুর তার মেয়াদ পূর্ণ করার পর আয়েশা ভারপ্রাপ্ত হিসেবে মিশন প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন।

এদিকে আগামী সপ্তাহে উম্মে মারুফা নতুন পদে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগে প্রথম সচিব (প্রেস) পদে দায়িত্ব পাচ্ছেন এই সাবেক সাংবাদিক। গত ২৭ জুলাই তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর নতুন প্রশাসন থেকে তার এই পদায়ন চূড়ান্ত হলো।

উম্মে মারুফা স্থলাভিষিক্ত হচ্ছেন তারিকুল ইসলাম ভূঁইয়ার, যিনি ব্যক্তিগত ও পেশাগত কারণ উল্লেখ করে গত ২২ জুলাই পদত্যাগ করেছিলেন। কলকাতা উপ-হাইকমিশনে প্রেস সম্পর্কিত পদে প্রথম কোনো নারী কর্মকর্তা যুক্ত হওয়াকে কূটনৈতিক মিশনে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধির উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.