আপনি পড়ছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিল করার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্থগিত আলোচনা শিগগিরই শুরু হওয়ার ব্যাপারে ‘সতর্ক আশাবাদ’ ব্যক্ত করেছেন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা। চলতি সপ্তাহের শেষ নাগাদ আলোচনা পুনরায় শুরু হওয়ার বিষয়ে ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা করছেন তারা। রোববার পাকিস্তান সরকারের সূত্র আনাদোলুকে এ তথ্য জানায়।

ট্রাম্পের হামলা বাতিলের পর যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরুর আভাস
তেহরানের একটি সড়কের পাশে ভবনে সাঁটানো বিলবোর্ড

চলমান কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে যুক্ত একটি সূত্র জানায়, ট্রাম্পকে ইরানের ওপর নতুন করে হামলা চালানো থেকে বিরত রাখতে রাজি করানোর পর আলোচনা পুনরায় শুরু করতে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিয়ে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ রাখছেন।

শনিবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প জানান, হরমুজ প্রণালী অবিলম্বে সম্পূর্ণভাবে খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটাতে একটি চুক্তি সম্পন্ন করার জন্য ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ সময় চেয়েছে। তিনি আরও জানান, ইসরায়েলও হামলা থেকে বিরত থাকার প্রতিশ্রুতিতে সম্মত হয়েছে। এ সময় তিনি সবাইকে কাজে নেমে পড়ার এবং বিষয়টি সম্পন্ন করার আহ্বান জানান।

মধ্যস্থতা প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলেন। এ সময় তারা ক্রমবর্ধমান বৈরিতা কমানো এবং আলোচনায় ফেরার উপায় নিয়ে আলোচনা করেন।

সূত্র জানায়, দুই সপ্তাহের জন্য বৈরিতা নিরসন এবং আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা বিনিময় করছে। জুনে রাজধানী ইসলামাবাদে পৌঁছানো একটি রূপরেখা চুক্তির আওতায় আলোচনা পুনরায় শুরু করার পথ পরিষ্কার করতে গত মাসে পাকিস্তান ও কাতার যৌথভাবে এই দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরব ও লোহিত সাগরে হুথিদের হামলাসহ বৈরিতা বৃদ্ধি মধ্যপ্রাচ্যের ইতিমধ্যে জটিল পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে গেছে। তবে আশার কথা হলো, বিশ্ব অর্থনীতিতে যুদ্ধ সম্প্রসারণের পরিণতি সম্পর্কে সব পক্ষ পুরোপুরি সচেতন এবং তারা এর অবসান ঘটাতে ইচ্ছুক বলে সূত্রটি নিশ্চিত করে।

সংঘাতের স্থায়ী অবসানের লক্ষ্যে স্থগিত আলোচনা পুনরায় শুরু করার প্রথম পদক্ষেপ হিসেবে গত মাসে ইসলামাবাদ ও দোহা একটি যৌথ উত্তেজনা প্রশমন সূত্রের প্রস্তাব দেয়। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানকে ৯ জুলাইয়ের আগের অবস্থানে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। তবে প্রস্তাবিত এই সূত্রের বিষয়ে যুক্তরাষ্ট্র ও তেহরানের প্রতিক্রিয়ার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বর্তমানে প্রধান সমস্যা হলো কীভাবে হামলার এই বিরতি টিকিয়ে রাখা যায়। মধ্যস্থতাকারীরা যদি এক সপ্তাহ বা তার বেশি সময় ধরে বৈরিতা বন্ধ রাখতে পারেন, তবে যুদ্ধরত দুই পক্ষকে আলোচনার টেবিলে আনার পরবর্তী পদক্ষেপগুলো তুলনামূলকভাবে সহজ হবে বলে সূত্রটি উল্লেখ করে।

এপ্রিলে একটি যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করা পাকিস্তান জুনে সংঘাতের অবসান এবং একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও ইরানকে একটি রূপরেখা চুক্তিতে পৌঁছাতেও সহায়তা করেছিল। তবে হরমুজ প্রণালীতে নৌচলাচল নিয়ে গত মাসে আবারও উত্তেজনা বেড়ে যায়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.