আপনি পড়ছেন

দক্ষিণ ইউরোপে গত ৩০ বছরে দাবানলের ঝুঁকি দ্বিগুণ হয়েছে। গ্রীষ্মকালীন আবহাওয়ার পরিবর্তনের কারণে এই ঝুঁকি বেড়েছে বলে নতুন একটি গবেষণায় উঠে এসেছে। শনিবার নরওয়ের বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট ফর্সনিং ডট নো এই প্রতিবেদন প্রকাশ করে।

৩০ বছরে দক্ষিণ ইউরোপে দাবানলের ঝুঁকি দ্বিগুণ
দক্ষিণ ইউরোপের একটি দাবানল কবলিত বনাঞ্চল

গবেষণায় বছরভিত্তিক পরিবর্তন এড়াতে দুটি সময়ের (১৯৮১ থেকে ২০১০ এবং ২০১১ থেকে ২০২৫) গ্রীষ্মকালীন গড় আবহাওয়ার তুলনা করা হয়েছে। এতে দেখা যায়, পুরো দক্ষিণ ইউরোপ জুড়েই দাবানলের ঝুঁকি বেড়েছে। এর মধ্যে স্পেন ও পর্তুগালে এই হার সবচেয়ে বেশি।

দেশ দুটির বেশ কয়েকটি এলাকায় গ্রীষ্মকালে চরম দাবানল ঝুঁকির দিনের সংখ্যা ১০ থেকে বেড়ে ২৫ দিনের বেশি হয়েছে। তবে দক্ষিণ ইতালি ও গ্রিসে এই বৃদ্ধির হার তুলনামূলক কম। গবেষকদের মতে, এসব এলাকায় বেশি বৃষ্টির কারণেই ঝুঁকি কিছুটা কম রয়েছে।

এই গবেষণায় যুক্ত না থাকা যুক্তরাজ্যের মেটিওরেড-এর আবহাওয়াবিদ হোসে মিগুয়েল ভিনাস দ্য গার্ডিয়ানকে বলেন, ‘তাপপ্রবাহ, খরা ও বাতাসের ক্রমবর্ধমান চরম পরিস্থিতি বড় ধরনের দাবানল সৃষ্টি করছে।’

গবেষকরা জানান, ইউরোপীয় দেশগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার উন্নতির কারণে দাবানলের ক্ষয়ক্ষতি কিছুটা সীমিত রাখা সম্ভব হয়েছে। তবে ভূমির ব্যবহারের পরিবর্তনও এই পরিস্থিতির জন্য দায়ী। ছোট চারণভূমি, জলপাই ও কাঠবাদাম বাগানের জায়গা দখল করেছে অতি দাহ্য উদ্ভিদ। পাশাপাশি বৈচিত্র্যময় বনের বদলে একক প্রজাতির গাছের বাগান তৈরি করা হয়েছে, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে।

এছাড়া এল নিনো এবং উত্তর আটলান্টিক অসিলেশনের মতো প্রাকৃতিক জলবায়ু চক্র প্রতি বছর গ্রীষ্মকালীন আবহাওয়ার পরিবর্তনে প্রভাব ফেলে বলেও গবেষণায় উঠে এসেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.