মরক্কো: স্পেনের সিউটায় প্রবেশের চেষ্টায় নিহত ১১
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মরক্কো থেকে স্পেনের ছিটমহল সিউটায় প্রায় ৪০ হাজার মানুষের প্রবেশের এক গণচেষ্টার সময় ১১ জনের মৃত্যু হয়েছে। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এই তথ্য নিশ্চিত করেছে। সিউটা ও মেলিলাগামী সীমান্ত পয়েন্টগুলোতে সাম্প্রতিক এসব ঘটনা নিয়ে রাবাতের পক্ষ থেকে এটাই প্রথম আনুষ্ঠানিক মন্তব্য।

মন্ত্রণালয়ের মুখপাত্র রশিদ এল খালফি সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সিউটা শহরের দিকে প্রায় ৪০ হাজার এবং মেলিলা শহরের দিকে প্রায় এক হাজার ১৩৫ জন অভিবাসনপ্রত্যাশী যাত্রা করেছিল।’ তিনি আরও বলেন, ‘যারা মেলিলায় পৌঁছাতে সক্ষম হয়েছিল, তাদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো হয়েছে।’
সিউটার কাছে একটি পাথুরে এলাকা থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানান এই মুখপাত্র। তিনি জানান, সীমান্ত অতিক্রমের এই গণচেষ্টার সময় পানিতে ডুবে মারা গেছেন আরও ১০ জন।
কর্তৃপক্ষের অনুসন্ধানের কথা উল্লেখ করে রশিদ এল খালফি জানান, সীমান্ত অতিক্রমের এই ঘটনাগুলো স্বতঃস্ফূর্ত ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুল তথ্য, মানব পাচারকারী চক্র এবং সাম্প্রতিক আইনি ও প্রশাসনিক পদক্ষেপের ভুল ব্যাখ্যার কারণে অভিবাসনপ্রত্যাশীরা ভেবেছিলেন তারা কোনো তাৎক্ষণিক পরিণতি ছাড়াই ইউরোপে পৌঁছাতে পারবেন।
স্পেনের আদালতের সাম্প্রতিক কিছু রায়ে সমুদ্রে আটক হওয়া অনিয়মিত অভিবাসীদের তাৎক্ষণিক প্রত্যাবর্তনের বিষয়টি সীমিত করা হয়েছে। এর ফলে অনেক অভিবাসনপ্রত্যাশীর মধ্যে এই বিশ্বাস দৃঢ় হয় যে, সমুদ্রপথে সিউটায় পৌঁছাতে পারলে তারা তাৎক্ষণিক ফেরত পাঠানো এড়াতে পারবেন।
সিউটায় আরও মৃত্যুর খবর, নিহতদের পরিচয় ও জাতীয়তা যাচাই করতে মরক্কোর কর্তৃপক্ষ স্প্যানিশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চালিয়ে যাচ্ছে। তবে স্পেনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সিউটায় উদ্ধার হওয়া লাশের সংখ্যা ৮৮-তে পৌঁছেছে। এ ছাড়া অনিয়মিত অভিবাসনের চেষ্টা ঠেকাতে কর্তৃপক্ষ তারাজাল সীমান্ত ক্রসিংয়ে ৫০০ মিটারের একটি ভাসমান নিরাপত্তা বাধা নির্মাণ সম্পন্ন করেছে।
গত কয়েক দিন ধরে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে সিউটায় প্রবেশের জন্য হাজার হাজার মরক্কোর নাগরিক সীমান্ত বেড়ার কাছে জড়ো হয়েছেন। উত্তর মরক্কোর উপকূলে অবস্থিত স্প্যানিশ শাসিত ছিটমহল সিউটা ও মেলিলা মূলত আফ্রিকা মহাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.