আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি ভবিষ্যতে তেহরানের পররাষ্ট্রনীতির মূলভিত্তি হয়ে উঠবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে এই চুক্তির মাধ্যমে দেশ, অঞ্চল ও মিত্রদের নিরাপত্তা জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা জানান।

পেজেশকিয়ান: যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতাই ইরানের পররাষ্ট্রনীতির মূলভিত্তি
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

মাসুদ পেজেশকিয়ান তার বার্তায় উল্লেখ করেন, স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্যদের সম্মিলিত প্রজ্ঞার ফসল এবং এর সঙ্গে সব সদস্য একমত পোষণ করেছেন। তিনি আরও জানান, এই সমঝোতা ভবিষ্যতে তাদের পররাষ্ট্রনীতির প্রধান ভিত্তি হতে যাচ্ছে। শত্রুকে চুক্তির শর্ত মেনে চলতে বাধ্য করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

সামরিক সংঘাতের অবসান এবং স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরবর্তীতে জুনে পাকিস্তানের মধ্যস্থতায় উভয় দেশ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। তবে গত মাসে হরমুজ প্রণালীতে জাহাজে হামলার ঘটনায় তেহরানকে দায়ী করে টানা ১৩ দিন ইরানে বোমাবর্ষণ করে যুক্তরাষ্ট্র। এর ফলে চুক্তিটি ভেস্তে যায়। এর জবাবে যেসব উপসাগরীয় দেশে মার্কিন স্থাপনা রয়েছে, সেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

এদিকে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ শান্তি চুক্তির রূপরেখা চূড়ান্ত করার জন্য সময় চাওয়ায় তিনি ইরানের ওপর একটি পরিকল্পিত সামরিক হামলা বাতিল করেছেন। তিনি আরও জানান, ইসরায়েলও এই প্রতিশ্রুতিতে যোগ দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, উভয় পক্ষ একটি সম্ভাব্য চুক্তির সীমানা নির্ধারণে সম্মত হয়েছে। এর আওতায় হরমুজ প্রণালী তাৎক্ষণিক ও সম্পূর্ণভাবে খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.