আপনি পড়ছেন

ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের কৌশলগত প্রতিষ্ঠানগুলোতে বিদেশি বিনিয়োগের ওপর নিয়ন্ত্রণ কঠোর করেছে ফ্রান্স। দেশের নিরাপত্তা রক্ষায় কৌশলগত খাতের যেকোনো প্রতিষ্ঠানে সরকারি নজরদারির জন্য নির্ধারিত বিদেশি মালিকানার সীমা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সোমবার দেশটির সংবাদমাধ্যম বিএফএমটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

ভূ-রাজনৈতিক উত্তেজনার মুখে বিদেশি বিনিয়োগে নিয়ন্ত্রণ বাড়াল ফ্রান্স
ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো

ফ্রান্সের স্পর্শকাতর ও কৌশলগত খাতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার অধিগ্রহণে রাষ্ট্রীয় নজরদারি জোরদার করতে দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকরনু রবিবার প্রকাশিত এক ডিক্রিতে স্বাক্ষর করেন। নতুন নিয়ম অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের বাইরের কোনো বিনিয়োগকারী যদি ফরাসি পুঁজিবাজারে তালিকাভুক্ত কৌশলগত খাতের কোনো কোম্পানির অন্তত ১০ শতাংশ ভোটাধিকার অধিগ্রহণ করতে চায়, তবে তা দেশটির অর্থনীতি মন্ত্রণালয়ের পর্যালোচনার মুখোমুখি হবে।

এর আগে কোনো বিদেশি বিনিয়োগকারী কোনো প্রতিষ্ঠানের ২৫ শতাংশ বা তার বেশি শেয়ার অধিগ্রহণ করলে কেবল তখনই তা সরকারের পর্যালোচনার আওতায় আসত। ফরাসি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ব্যবসা ও প্রযুক্তি খাতগুলোর সুরক্ষা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনার এই প্রেক্ষাপটে তালিকাভুক্ত ফরাসি কোম্পানিগুলোতে ইউরোপের বাইরের বিনিয়োগকারীদের সুযোগসন্ধানী অংশগ্রহণ প্রতিরোধ করতে চায় সরকার, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মূলধন সংগ্রহের সক্ষমতা যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্য এই বর্ধিত নজরদারি একটি দ্রুততম প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে। নতুন বিধান অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারীদের ফ্রেন্স ডিরেক্টরেট জেনারেল অব দ্য ট্রেজারিতে আবেদন জানাতে হবে। আবেদন পূর্ণাঙ্গভাবে জমা হওয়ার পর ১০ দিনের মধ্যে প্রস্তাবিত লেনদেনটির জন্য অতিরিক্ত তদন্তের প্রয়োজন আছে কি না, তা নির্ধারণ করবেন দেশটির অর্থনীতি মন্ত্রী।

ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক ঝুঁকির মধ্যে ফ্রান্সের অর্থনৈতিক নিরাপত্তা শক্তিশালী করতে ২০ জুলাই প্রধানমন্ত্রী লেকরনুর কাছে একটি সংসদীয় প্রতিবেদন জমা দেওয়া হয়। সেই প্রতিবেদনে বিদ্যমান নীতিমালায় বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছিল, যার ধারাবাহিকতায় এই ডিক্রি জারি করা হলো।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.