আপনি পড়ছেন

কনসার্টে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন এবং দর্শকদের স্লোগানের জেরে ব্রিটিশ ব্যান্ড ‘ম্যাসিভ অ্যাটাক’-এর সদস্যদের আটক করে জিজ্ঞাসাবাদ করেছে সিঙ্গাপুরের পুলিশ। বুধবার স্টার থিয়েটারে আয়োজিত কনসার্ট শেষে তাদের আটক করা হয়।

ফিলিস্তিনের পতাকা তোলায় ব্রিটিনের ‘ম্যাসিভ অ্যাটাক’ ব্যান্ডের সদস্যদের আটকের অভিযোগ
কনসার্টে পারফর্ম করছে ব্রিটিশ ব্যান্ডদল ম্যাসিভ অ্যাটাক

রবিবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ব্যান্ডদলটি জানায়, কনসার্ট শেষে পুরো ব্যান্ডদলকে পুলিশ আটক করে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করায় তারা অবাক ও হতাশ হয়েছিল। এছাড়া কিছু সদস্যের হোটেলের কক্ষ তল্লাশি করা হয় এবং সাময়িকভাবে পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়।

ব্যান্ডদলটি আরও জানায়, তারা মঞ্চে ওঠার আগে এবং অনুষ্ঠান শেষে দর্শকদের একটি বড় অংশ স্বতঃস্ফূর্তভাবে ফিলিস্তিনের মুক্তির পক্ষে স্লোগান দেয়। দর্শকরা সম্ভবত জানত যে এই ধরনের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি সরকারের সেন্সরশিপ আইন লঙ্ঘন করতে পারে, তবুও তারা পিছপা হয়নি।

এ বিষয়ে ব্যান্ডদলটি বলে, ‘আমরা কল্পনাও করিনি যে ১৫৭টি দেশের স্বীকৃতি পাওয়া একটি স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের পতাকা তুলে ধরলে কোনো আইন লঙ্ঘন হবে।’

অনুষ্ঠান শেষে লাইসেন্সের শর্ত লঙ্ঘনের সম্ভাব্য অভিযোগে ব্যান্ডদলটির বিরুদ্ধে তদন্ত শুরু করে সিঙ্গাপুর পুলিশ। দেশটিতে অনুমতি বা ছাড়পত্র ছাড়া বিদেশি জাতীয় প্রতীক জনসমক্ষে প্রদর্শন করা নিষিদ্ধ। এই আইন অমান্যকারীদের ৫০০ ডলার পর্যন্ত জরিমানা, সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে পুলিশ জানায়, ব্যান্ডের দুই সদস্য রবার্ট ডেল নাজা এবং গ্রান্ট মার্শালকে সিঙ্গাপুরে পুনরায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তাদের কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

বিবৃতিতে পুলিশ বলে, ‘সিঙ্গাপুরের জাতিগত ও ধর্মীয় সম্প্রীতির ক্ষতি করতে পারে এমন কাজগুলোকে পুলিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। বিদেশি রাজনীতি আমদানি করা থেকে বিরত থাকার জন্য বিদেশি নাগরিকসহ জনসাধারণের প্রতি আহ্বান জানানো হচ্ছে, কারণ এটি আমাদের সামাজিক সংহতি এবং আইনের শাসনকে দুর্বল করতে পারে।’

তবে ম্যাসিভ অ্যাটাক জানায়, সিঙ্গাপুরে তাদের ভক্তদের সঙ্গে এমন স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি প্রকাশ করতে পেরে তারা গর্বিত। ভক্তরা অবৈধ দখলদারিত্ব, বর্ণবাদ এবং গণহত্যার চলমান বাস্তবতায় ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করাকে নৈতিক দায়িত্ব বলে মনে করেছে এবং ব্যান্ডদলটি তাদের এই সাহসিকতাকে সম্মান জানায়। একইসঙ্গে তারা আশা প্রকাশ করে যে, সিঙ্গাপুর সরকার জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি অনুসমর্থন করবে এবং নাগরিকদের রাষ্ট্রীয় নিপীড়নের ভয় ছাড়াই বিবেকের অভিব্যক্তি প্রকাশের অনুমতি দেবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.