যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: স্থান ও তারিখ চূড়ান্ত হয়নি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানে দীর্ঘসময় ধরে স্থগিত থাকা সরাসরি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে এখনো কোনো তারিখ বা স্থান চূড়ান্ত হয়নি। পাকিস্তানি ও কাতারি মধ্যস্থতাকারীরা সরাসরি আলোচনা শুরুর বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। সোমবার আনাদোলুকে এই তথ্য জানান পাকিস্তান সরকারের একাধিক সূত্র।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানে হামলা স্থগিত করার পর সোমবার বিকেল থেকে নতুন আলোচনা শুরু হবে। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের মধ্যে কোনো বৈঠকের সূচি নেই।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার জানান, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যুক্ত নয়। তবে সূত্রগুলো বলছে, আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে ইসলামাবাদ ও দোহার নাম বিবেচনায় রয়েছে।
আলোচনা পুনরুজ্জীবিত করার বিষয়ে কথা বলতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এক বা দুই দিনের মধ্যে তেহরান সফর করবেন বলে আশা করা হচ্ছে। তবে এ বিষয়ে আনাদোলুর মন্তব্যের অনুরোধে নকভির কার্যালয় কোনো সাড়া দেয়নি।
সূত্রগুলো জানিয়েছে, উভয় পক্ষ মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা বিনিময় করায় চলতি সপ্তাহে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি আশা করা হচ্ছে। এর আগে গত ১৭ জুন ওয়াশিংটন ও তেহরান ইসলামাবাদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। সেখানে ৬০ দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বেশ কয়েকটি বিরোধপূর্ণ বিষয়ে স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছিল। তবে গত মাসে শুরু হওয়া সংঘাত এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।
সরাসরি আলোচনা শুরুর আগে একটি ন্যূনতম সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও ইরান প্রাথমিক পর্যায়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনা করবে বলে ধারণা করা হচ্ছে। তবে সরাসরি আলোচনার প্রথম পর্যায়ে পারমাণবিক বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে না। এ বিষয়ে একটি সূত্র বলে, ‘মূল লক্ষ্য থাকবে সংঘাতের সাম্প্রতিক বিরতিকে সুসংহত করা এবং ৯ জুলাইয়ের আগের অবস্থানে ফিরে যাওয়া।’
আঞ্চলিক অংশীদারদের সঙ্গে পরামর্শ করে গত মাসে পাকিস্তান ও কাতার যৌথভাবে এই উত্তেজনা নিরসনের রূপরেখা তৈরি করে। এই প্রস্তাবের আওতায় তেহরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবে এবং ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেবে। যুদ্ধ শুরুর আগে বৈশ্বিক তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হতো।
বিষয়টিতে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোর ওপর কোনো ট্রানজিট ফি আরোপ করা হবে না। এ ছাড়া দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়টি আলোচনার অন্যতম প্রধান আলোচ্যসূচি হিসেবে থাকবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.