আপনি পড়ছেন

ইরানকে চাপে ফেলতে নতুন কৌশল খুঁজছে মার্কিন সামরিক বাহিনী। দেশটির সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এক ঊর্ধ্বতন কর্মকর্তা সামরিক বিশ্লেষকদের কাছে এ বিষয়ে নতুন প্রস্তাব চেয়েছেন। রবিবার প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানকে চাপে ফেলতে ‘সৃজনশীল’ উপায় খুঁজছে মার্কিন বাহিনী
মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, সেন্টকমের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা গত সপ্তাহে একটি ইমেইল পাঠান। সেখানে তিনি ইরানকে চাপে ফেলা ও শাস্তি দেওয়ার জন্য নতুন, সৃজনশীল এবং অপ্রচলিত উপায় সম্পর্কে জানতে চান।

ইমেইলের মাধ্যমে এভাবে সবার মতামত চাওয়ার বিষয়টি বেশ অস্বাভাবিক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিএনএন জানায়, ওয়াশিংটনের শর্তে ইরানকে চুক্তিতে বাধ্য করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে যে সীমিত বিকল্প রয়েছে, এটি তারই প্রতিফলন।

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিন্স সিএনএনকে জানান, অপারেশনাল সক্ষমতা বাড়াতে পদমর্যাদা নির্বিশেষে কর্মীদের কাছ থেকে ধারণা নেওয়ার ইতিহাস তাদের রয়েছে। তিনি বলেন, ‘অপারেশনাল সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে অ্যাডমিরাল কুপার পদমর্যাদা নির্বিশেষে আমাদের দুর্দান্ত দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।’

প্রতিবেদনে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) মূল্যায়নের কথাও উল্লেখ করা হয়েছে। সংস্থা দুটির মতে, চলমান বোমা হামলার মাধ্যমে ইরানের আলোচনার অবস্থান পরিবর্তন করার সম্ভাবনা নেই।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ওয়াশিংটন ইরানের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান।

জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু হয়। কিন্তু পরবর্তীতে এই উত্তেজনা বৃদ্ধি পায়। মূলত নিরাপত্তা নিশ্চিয়তা এবং বিশ্বের অন্যতম কৌশলগত জ্বালানি ও বাণিজ্য পথ হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধের জেরে আলোচনাটি স্থগিত হয়ে যায়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.