গাজায় হামলা বন্ধে নেতানিয়াহুকে বোর্ড অব পিস দূতের আহ্বান
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান বর্বরোচিত হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন বোর্ড অব পিস-এর দূত নিকোলে ম্লাদেনভ। সোমবার ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার শর্ত মেনে এই আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১২-এর খবরে বলা হয়, ম্লাদেনভ এবং বোর্ড অব পিস-এর জ্যেষ্ঠ উপদেষ্টা আরিয়েহ লাইটস্টোন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা নেতানিয়াহুকে বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার শর্ত অনুযায়ী গাজায় হামলা বন্ধ করতে হবে।’ এর আগে ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছিল, দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে ম্লাদেনভ ইসরায়েলে পৌঁছেছেন।
এদিকে ইসরায়েলি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, গাজা উপত্যকার বর্তমান অবস্থান থেকে ইসরায়েল সরে আসবে না। পাশাপাশি তাদের নাগরিক ও সেনাদের ওপর যেকোনো হুমকি নস্যাৎ করার কার্যক্রম অব্যাহত থাকবে।
শুক্রবার বোর্ড অব পিস এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নের একটি চুক্তির কথা ঘোষণা করেন। বোর্ড জানায়, হামাস এই বিস্তারিত রূপরেখা মেনে নিয়েছে। তবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই রূপরেখা ঘোষণার পরও শুক্রবার থেকে গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় অন্তত ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানায়, ২০২৫ সালের ১০ অক্টোবর একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও ইসরায়েলি বাহিনী উপত্যকাজুড়ে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। এর ফলে আরও এক হাজার ২৫০ জন ফিলিস্তিনি নিহত এবং চার হাজার ১১০ জন আহত হয়েছেন।
গাজায় সম্মত হওয়া পরিমাণের খাদ্য, ওষুধ, চিকিৎসা সামগ্রী, আশ্রয়কেন্দ্র তৈরির উপকরণ এবং অস্থায়ী ঘর প্রবেশের ওপর ইসরায়েল প্রতিনিয়ত বাধা দিয়ে যাচ্ছে। এর ফলে প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত মানুষসহ গাজার ২৪ লাখ ফিলিস্তিনি ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.