আপনি পড়ছেন

দেশের জনপ্রশাসনের শীর্ষ পর্যায়ে আবারও বড় ধরনের রদবদলের প্রস্তুতি চলছে। চলতি মাসেই মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে। একই সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সচিব পদ শূন্য হওয়ায় প্রশাসনের বিভিন্ন স্তরে নতুন করে পদায়ন ও দায়িত্ব পুনর্বিন্যাসের আলোচনা জোরালো হয়েছে।

প্রশাসনে আসছে বড় রদবদল, শূন্য হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ পদ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো

জনপ্রশাসন মন্ত্রণালয়-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, শুধু শীর্ষ দুই পদই নয়, সচিব ও অতিরিক্ত সচিব পর্যায়েও একাধিক পরিবর্তন আসতে পারে। এর প্রভাব পড়বে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কাঠামোয়।

ইতোমধ্যে চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের পদ শূন্য হয়েছে। বদলির কারণে খালি রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের পদও। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদেও স্থায়ী নিয়োগ হয়নি। আগামী অক্টোবরে অর্থ বিভাগের সচিবের অবসরও প্রশাসনিক পুনর্বিন্যাসকে আরও ত্বরান্বিত করতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মেয়াদ শেষ হওয়া কিছু চুক্তিভিত্তিক কর্মকর্তাকে আবারও গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার আলোচনা রয়েছে। পাশাপাশি নিয়মিত প্রশাসন ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্য থেকেও নতুন পদায়নের সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায় থেকেই আসবে।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান খান। একই দিনে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) চেয়ারম্যান মো. ফজলুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব করা হয়েছে।

প্রশাসনসংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রিপরিষদ সচিব কিংবা জনপ্রশাসন সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন হলে তার ধারাবাহিকতায় আরও কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগে বদলি ও পদায়ন অনিবার্য হয়ে ওঠে। ফলে প্রশাসনের বড় একটি অংশে নতুন করে দায়িত্ব বণ্টনের প্রয়োজন হয়।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই জনপ্রশাসনে ব্যাপক পরিবর্তনের ধারা শুরু হয়। অন্তর্বর্তী সরকারের সময় বহু জ্যেষ্ঠ কর্মকর্তা বাধ্যতামূলক অবসর, ওএসডি ও পুনর্বিন্যাসের মুখোমুখি হন। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়েও সেই ধারা অব্যাহত রয়েছে।

বর্তমানে জনপ্রশাসনে কর্মরত ৭৯ জন সচিব ও সমমর্যাদার কর্মকর্তার মধ্যে ২৩ জনই চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত, যা মোট সচিবের প্রায় ২৯ শতাংশ। বিষয়টি প্রশাসনের ভেতরে-বাইরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

চুক্তিভিত্তিক নিয়োগের পক্ষে একাংশের মত, অতীতে পদোন্নতিবঞ্চিত অভিজ্ঞ কর্মকর্তাদের রাষ্ট্রের স্বার্থে কাজে লাগানো হচ্ছে। তবে সমালোচকদের দাবি, দীর্ঘদিন আগে অবসরে যাওয়া কর্মকর্তাদের নিয়মিত প্রশাসনিক পদে ফিরিয়ে আনা হলে পদোন্নতির স্বাভাবিক ধারা ব্যাহত হয় এবং কর্মরত কর্মকর্তাদের মধ্যে হতাশা তৈরি হয়।

জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন হলে সীমিত পরিসরে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যেতে পারে। তবে এ ধরনের নিয়োগ অতিরিক্ত বেড়ে গেলে প্রশাসনিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি সরকারের ব্যয়ও বৃদ্ধি পায়।

এখন প্রশাসনের নজর রয়েছে চলতি মাসে মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের মেয়াদ শেষে সরকার কী সিদ্ধান্ত নেয় এবং শীর্ষ পদগুলোতে নতুন মুখ আসে নাকি চুক্তিভিত্তিক নিয়োগের ধারাই অব্যাহত থাকে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.