জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
- Details
- by ২৪ ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, বাংলাদেশে আর কখনও স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা বা উগ্রবাদের পুনরুত্থান হতে দেওয়া যাবে না। আগামীকাল (৫ আগস্ট) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বাণীতে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছিল দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক দিন। তার ভাষ্য, স্বাধীনতাকামী ও গণতন্ত্রপ্রত্যাশী মানুষের জন্য দিনটি বিজয় ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে গণতন্ত্র, ভোটাধিকার ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হয়েছিল। বিরোধী রাজনৈতিক দল ও ভিন্নমতের মানুষের ওপর নির্যাতন, গুম, খুন, অপহরণ, মামলা ও দমন-পীড়ন চালানো হয়। একই সঙ্গে বিচারব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান কার্যকারিতা হারায়।
আরও বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার পাশাপাশি কৃষক, শ্রমিক, রিকশাচালক, পরিবহনকর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, নারী ও শিশু—সমাজের সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন। আন্দোলন দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহারের ঘটনায় বহু মানুষ নিহত ও আহত হন, যাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মুগ্ধসহ গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক চেতনাকে ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বাণীতে তিনি বলেন, গণতন্ত্রে মতভেদ থাকতেই পারে, তবে সেই ভিন্নমত যেন বিভাজন বা শত্রুতায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে। জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে রাজনৈতিক দল, ব্যক্তি ও সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল, আর ২০২৪ সালে সেই স্বাধীনতা ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রাম নতুন মাত্রা পেয়েছে। মুক্তিযুদ্ধের শহীদদের মতোই জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগও জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.