আপনি পড়ছেন

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, ২০২৬ সালে সিরিয়ার অর্থনীতি দুই অঙ্কের প্রবৃদ্ধির মুখ দেখতে পারে। অর্থনৈতিক পুনরুদ্ধারের এই ধারাবাহিকতা পরবর্তী বছরেও শক্তিশালী গতি বজায় রাখবে বলে সংস্থাটি আশা করছে। তবে দারিদ্র্য এখনো দেশজুড়ে বিস্তৃত এবং অঞ্চলভেদে এই পুনরুদ্ধার অসম রয়ে গেছে বলে সতর্ক করেছে আইএমএফ।

আইএমএফ: ২০২৬ সালে সিরিয়ার অর্থনীতিতে দ্বিগুণ প্রবৃদ্ধি হবে
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সদর দপ্তর

অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন, সংস্কারের অগ্রগতি ও পলিসি নিয়ে আলোচনার উদ্দেশ্যে ১৯ থেকে ২৩ জুলাই আইএমএফের একটি প্রতিনিধি দল দামেস্ক সফর করে। সফর শেষে মিশন প্রধান রন ভ্যান রুডেন বলেন, ‘সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত হচ্ছে।’

আইএমএফের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৫ সালে ক্ষমতার পরিবর্তনের পর ভোক্তা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরায় সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু হয়। সেই সময় প্রায় ১৫ লাখ শরণার্থী দেশে ফিরে আসেন এবং দেশটি ধীরে ধীরে আঞ্চলিক ও বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হতে শুরু করে।

চলতি বছরে ভালো বৃষ্টিপাত এবং কৃষি খাতের পুনরুত্থানের কারণে দেশটির প্রবৃদ্ধি গতি পাচ্ছে। পাশাপাশি হাইড্রোকার্বন উৎপাদন বৃদ্ধি, বিদ্যুৎ সরবরাহ, বাণিজ্য ও সেবাক্ষাতের প্রসার এতে বড় ভূমিকা রাখছে। তাছাড়া শরণার্থীদের ধারাবাহিক প্রত্যাবর্তন, পর্যটকের সংখ্যা বৃদ্ধি ও সরকারের ব্যয় বৃদ্ধি অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও চাঙা করেছে।

তবে আইএমএফ সতর্ক করে বলেছে, দারিদ্র্যের হার কিছুটা কমলেও তা এখনো বেশ বিস্তৃত। ২০২৫ সালে মূল্যস্ফীতি কিছুটা কম থাকলেও ২০২৬ সালে তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আঞ্চলিক সংঘাতের কারণে জ্বালানি ও খাদ্য আমদানির উচ্চমূল্য, অভ্যন্তরীণ উচ্চ চাহিদা এবং আবাসন খরচ বৃদ্ধি পাওয়া এর অন্যতম কারণ। এছাড়া সরকারি খাতের বেতন বৃদ্ধি ও ইউটিলিটি সার্ভিসের দাম বৃদ্ধির প্রভাবও মূল্যস্ফীতিতে পড়েছে।

সংস্থাটি আরও জানায়, ২০২৫ সালে কেন্দ্রীয় সরকার সীমিত সম্পদের মধ্যে ব্যয় সংকুচিত করায় সামান্য বাজেট উদ্বৃত্ত ছিল। কর ও শুল্ক আদায় বৃদ্ধি এবং হাইড্রোকার্বন খাত থেকে রাজস্ব আয় বাড়ায় ২০২৬ সালে সরকারি আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। তবে টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য দেশটির ব্যাংকিং খাতের সংস্কার ও আন্তর্জাতিক আর্থিক সহায়তার অপরিহার্যতা তুলে ধরেছে আইএমএফ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.