নেতানিয়াহু: এখনই গাজা ছাড়ছে না ইসরায়েল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা উপত্যকার দখলকৃত এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করা হবে না। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসকে নিরস্ত্র করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের প্রস্তাবিত একটি রূপরেখা নিয়ে মতবিরোধের মধ্যেই তিনি এই মন্তব্য করলেন। ভিডিওতে তিনি বলেন, ‘হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত আমরা আমাদের বর্তমান অবস্থান থেকে সরে আসব না।’
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে চালানো গণহত্যামূলক যুদ্ধে এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন। এই দীর্ঘস্থায়ী সংঘাতের পর বর্তমানে গাজা উপত্যকার প্রায় ৭০ শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে। এছাড়া ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘনের এসব ঘটনায় আরও ১ হাজার ২৫২ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ১২০ জন আহত হয়েছেন।
নেতানিয়াহু দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দল বিশ্বাস করে যে তারা হামাসকে নিরস্ত্র করে গাজা উপত্যকাকে অস্ত্রমুক্ত করতে পারবে। এ বিষয়ে তিনি বলেন, ‘তারা আমাদের কাছে একটি খসড়া পাঠিয়েছিল যা আমরা অনুমোদন করিনি এবং আমরা এটি নিয়ে তাদের কাছে আমাদের মতামত পাঠিয়েছি।’
তেল আবিব জোর দিয়ে বলছে যে, যেকোনো সেনা প্রত্যাহারের আগেই হামাসকে নিরস্ত্র করার কাজ শেষ করতে হবে। অন্যদিকে, বোর্ড অব পিস ঘোষিত এবং হামাস কর্তৃক গৃহীত রূপরেখায় এই দুটি পদক্ষেপ পর্যায়ক্রমে ও সমান্তরালভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাবিত রূপরেখায় গাজার প্রশাসনিক দায়িত্ব একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তর এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক তদারকিতে গাজা প্রশাসনের জাতীয় কমিটির অধীনে অস্ত্র রাখা এবং পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও পুনর্গঠন কার্যক্রম চালানোর কথা উল্লেখ রয়েছে।
তবে সোমবার বোর্ড অব পিসের দূত নিকোলায় ম্লাদেনভ এবং নেতানিয়াহুর মধ্যে এক বৈঠকের পর বোর্ড স্পষ্ট করেছে, ভারী ও হালকা অস্ত্র এবং সুড়ঙ্গগুলো ধ্বংস করার আগে ইসরায়েল পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না। অন্যদিকে, যুদ্ধবিরতি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপের বিষয়ে সম্মত হওয়া চুক্তির প্রতি নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে হামাস।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.