জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- Details
- by ২৪ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে এটি উদ্বোধন করেন তিনি।

২০২৪ সালের আন্দোলনের স্মৃতিচিহ্ন ধরে রাখতে গড়ে তোলা এ জাদুঘরের উদ্বোধন শেষে বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন সরকারপ্রধান। এ সময় জাদুঘরের সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলো পরিদর্শনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান।
উদ্বোধনের পর প্রথম দিন জাদুঘরটি শুধু শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন।
এর আগে গতকাল মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে সংস্কৃতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, জাদুঘরে প্রবেশে প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য ৫০ টাকা আর শিশুদের ২৫ টাকা। অনলাইনে টিকিট কেটে ঢুকতে হবে জাদুঘরে।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই জাদুঘরে আন্দোলন-সংশ্লিষ্ট বিভিন্ন আলোকচিত্র, দলিল, নিদর্শন ও স্মারক প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.