আপনি পড়ছেন

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা নির্দিষ্ট গোষ্ঠীর নয়; এর প্রকৃত মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ—এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে সত্যতা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি নির্ভুল ও বিশ্বাসযোগ্য ইতিহাস জানতে পারে।

প্রধানমন্ত্রী: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ
তারেক রহমান

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীতে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি, আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, আলোকচিত্র, ভিডিওচিত্র, নথিপত্র ও অন্যান্য নিদর্শন পরিদর্শন করেন। পরে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন তিনি।

আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের সংগ্রাম, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল জনগণের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই।

তিনি বলেন, যেমন মুক্তিযুদ্ধের শহীদদের জাতি কখনো ভুলে যায়নি, তেমনি গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদেরও চিরদিন স্মরণ করবে।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে চলা স্বৈরাচারবিরোধী আন্দোলনে বহু মানুষ গুম, খুন, অপহরণ, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন।

জুলাই-আগস্টের আন্দোলনে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৩০ হাজার মানুষ আহত হয়েছেন বলে উল্লেখ করে তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ শুধু ২০২৪ সালের আন্দোলনের স্মারক নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম, জনগণের আত্মত্যাগ ও অধিকার আদায়ের ইতিহাস সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখবে। তিনি জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের পাশাপাশি দেশের অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসও সংরক্ষণের আহ্বান জানান।

ইতিহাস সংরক্ষণে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অসম্পূর্ণ বা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা ইতিহাসের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করে। তাই প্রতিটি তথ্য যথাসম্ভব যাচাই করে সংরক্ষণ করা প্রয়োজন। পাশাপাশি বিদেশি দর্শনার্থীদের জন্য জাদুঘরের তথ্য বাংলা ছাড়াও ইংরেজি ও অন্যান্য ভাষায় উপস্থাপনের পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের প্রতিটি ঘটনার বিচার আইনের যথাযথ প্রক্রিয়ায় স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে। এছাড়া আন্দোলনের শহীদদের স্মরণে তাদের নামে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে আহতদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশেও পাঠানো হয়েছে। গেজেটভুক্ত জুলাইযোদ্ধাদের নিয়মিত সম্মানী ভাতা প্রদান এবং শহীদ পরিবারের সহায়তায় সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশ পুনর্গঠনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদের বাস্তবায়নের কাজ ধাপে ধাপে এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে সংবিধান সংশোধন–সংক্রান্ত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে বলে জানান তিনি।

বক্তব্যের শেষদিকে প্রধানমন্ত্রী বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা পরিত্যাগ করা উচিত। জাতীয় ঐক্য বজায় রেখে একটি গণতান্ত্রিক, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা হবে।

অনুষ্ঠানের সমাপ্তিতে তিনি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং জাদুঘর প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.