আপনি পড়ছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন মহলে যে আলোচনা চলছে, তাতে মনে হচ্ছে ভারত সরকার হয়তো তাকে দীর্ঘদিন রাখতে আগ্রহী নয়। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ: ভারত সম্ভবত শেখ হাসিনাকে আর রাখতে চায় না
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ জানান, সম্প্রতি শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয়ে যে আলোচনা চলছে, তা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নয় বলে তার ধারণা। তার ভাষ্য, এটি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরকে কেন্দ্র করে সরকারকে একটি বার্তা দেওয়ার কৌশলও হতে পারে।

তিনি অভিযোগ করেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া উচিত নয়। ভারতীয় কর্তৃপক্ষ অতীতে এ ধরনের কার্যক্রমের সুযোগ দেওয়া হবে না বলে জানালেও বাস্তবে বিভিন্ন মাধ্যমে রাজনৈতিক বার্তা দেওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

এনসিপির এই নেতা বলেন, প্রথমে শেখ হাসিনার সরাসরি উপস্থিতির কথা শোনা গেলেও পরে তা ভার্চুয়াল অংশগ্রহণে সীমিত হয়। এরপর আবার কেবল কণ্ঠ প্রচারের বিষয়টি সামনে আসে। তার দাবি, এসব পরিবর্তন থেকে বোঝা যায়, বিষয়টি নিয়ে ভারতও কিছুটা চাপের মধ্যে রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার বিভিন্ন পর্যায়ে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে, যেন শেখ হাসিনা ভারতের মাটি ব্যবহার করে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারেন। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ দাবি করেন, শেখ হাসিনা অন্য দেশেও যাওয়ার চেষ্টা করছেন বলে শোনা যাচ্ছে। তবে তার মতে, বিভিন্ন আইনি প্রক্রিয়া ও অভিযোগের কারণে অন্য কোনো দেশ সহজে তাকে আশ্রয় দেবে না।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি আদালতের দেওয়া রায় দ্রুত কার্যকর করারও দাবি জানান তিনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.