আপনি পড়ছেন

গাজা উপত্যকায় পুনরায় সামরিক অভিযান শুরু করা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় পর্যায় প্রত্যাখ্যানের দাবি জানিয়েছেন ইসরায়েলের একাধিক মন্ত্রী। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত নিরাপত্তাবিষয়ক ক্যাবিনেট বৈঠকে একাধিক মন্ত্রী এই দাবি তোলেন। এতে ট্রাম্পের যুদ্ধবিরতি রূপরেখা আনুষ্ঠানিকভাবে বর্জন করার জোর তাগিদ দেওয়া হয়।

গাজায় ফের হামলার আহ্বান ইসরায়েলি মন্ত্রীদের, ট্রাম্পের যুদ্ধবিরতি রূপরেখা প্রত্যাখ্যানের দাবি
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি ও বাস্তুচ্যুত ফিলিস্তিনি

ইসরায়েলি সংবাদপত্র ‘ইসরায়েল হায়োম’ এক প্রতিবেদনে প্রকাশ করে, বৃহস্পতিবার সন্ধ্যায় নিরাপত্তাবিষয়ক ক্যাবিনেটের বৈঠকে ট্রাম্পের যুদ্ধবিরতি রূপরেখা নিয়ে আলোচনার সময় এসব দাবি ওঠে। এর আগে ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এতে এ পর্যন্ত ১ হাজার ২৫২ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ১২০ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশ নারী ও শিশু।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন পিস কাউন্সিল সম্প্রতি নিশ্চিত করে যে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এই রূপরেখা অনুমোদন করেছে, অন্যদিকে ইসরায়েল এখনও তাদের অবস্থান পর্যবেক্ষণ করছে। বৈঠকে ইসরায়েলি মন্ত্রী জেভ এলকিন, বেজালেল স্মোটরিচ, ওরিত স্ট্রোক এবং অ্যাভি দিখতার গাজায় অবিলম্বে নতুন করে সামরিক অভিযান চালুর দাবি জানান।

বৈঠকে জেভ এলকিন বলেন, ‘ইসরায়েল যদি দুই সপ্তাহ কোনো আক্রমণাত্মক অভিযান না চালায়, তবে এর অর্থ দাঁড়াবে আমরা এই পরিকল্পনা মেনে নিয়েছি।’ একই সঙ্গে তিনি রূপরেখার ধারাগুলো আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যানের আহ্বান জানান।

প্রতিবেদনে বলা হয়, মন্ত্রী স্মোটরিচ, স্ট্রোক এবং দিখতার প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে একটি নীতিগত বিবৃতি দেওয়ার অনুরোধ জানান, যাতে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে ইসরায়েলের বিরোধিতার বিষয়টি নিশ্চিত করা যায়। নেতানিয়াহুকে উদ্দেশ্য করে স্মোটরিচ বলেন, ‘আপনি রাজনৈতিক কৌশলে পারদর্শী, কিন্তু কোনো সরকারি নথি জারির পর আমাদের সেটিকে অকার্যকর করতে হবে। আমরা চিরকাল কৌশল চালিয়ে যেতে পারি না।’ তিনি আরও জোর দিয়ে বলেন, ‘হামাসকে টিকিয়ে রাখা যাবে না, তাদের পুরোপুরি মুছে ফেলতে হবে।’

সম্প্রতি পিস কাউন্সিল প্রকাশিত খসড়া চুক্তিতে ট্রাম্পের গাজা পরিকল্পনার পরবর্তী পর্যায়ের মূল নীতি ও বাস্তবায়ন পদ্ধতি তুলে ধরা হয়। এতে ওই অঞ্চলের নিরাপত্তা, প্রশাসনিক ও অন্তর্বর্তীকালীন ব্যবস্থার পাশাপাশি একটি রাজনৈতিক পথনকশার প্রস্তাব রয়েছে। ফিলিস্তিনি তথ্যানুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। বর্তমানে গাজা উপত্যকার প্রায় ৭০ শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.