আপনি পড়ছেন

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে তুরস্ক। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ শুক্রবার এই মন্তব্য করেন।

তুরস্ক: মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক নিরাপত্তার জন্য ‘ঐতিহাসিক পদক্ষেপ’
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ

তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এনসোশ্যালে দেওয়া এক বিবৃতিতে জেভদেত ইলমাজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মক্কায় এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।

এই চুক্তিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য ঐতিহাসিক পদক্ষেপ উল্লেখ করে ইলমাজ জানান, এটি যৌথ নিরাপত্তা, প্রতিরক্ষা শিল্প ও আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে। একইসঙ্গে এটি তুরস্কের শান্তিমুখী পররাষ্ট্রনীতি ও বহুমাত্রিক কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নেবে।

এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত নয় বলে তিনি জোর দেন। নিরাপত্তা খাতে প্রতিষ্ঠিত এই কৌশলগত সহযোগিতা ভবিষ্যতে অর্থনৈতিক ক্ষেত্রেও প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করি চুক্তির মাধ্যমে নিরাপত্তা খাতে যে কৌশলগত সহযোগিতার মনোভাব তৈরি হয়েছে, তা যোগাযোগ, বাণিজ্য, অর্থ ও বিনিয়োগের মতো অর্থনৈতিক সহযোগিতাকেও ত্বরান্বিত করবে।’

বৈশ্বিক প্রতিষ্ঠান ও নিয়মকানুন দুর্বল হয়ে পড়ার এই সময়ে আঞ্চলিক অংশীদারিত্ব ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, ‘এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে একটি ন্যায্য বিশ্বব্যবস্থার ভিত্তি স্থাপন করতে পারে।’

অভিন্ন ইতিহাস, ভ্রাতৃত্ব ও সংহতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই চুক্তি ওই অঞ্চল, ইসলামি বিশ্ব এবং বিশ্বশান্তির জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে ইলমাজ আশা প্রকাশ করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.