আপনি পড়ছেন

ইয়েমেনের মারিব প্রদেশে হুথি বিদ্রোহীদের হামলা, সরকারি বাহিনীর পাল্টা জবাব এবং লোহিত সাগরে একটি হামলা নস্যাৎ করার মধ্য দিয়ে শুক্রবার দেশটিতে ব্যাপক উত্তেজনা দেখা গেছে। এসব ঘটনায় অন্তত দুই বেসামরিক নাগরিক এবং ১৭ জন সেনাসদস্য নিহত হয়েছেন।

ইয়েমেনে হুথিদের হামলায় সেনা ও বেসামরিক নাগরিক নিহত, লোহিত সাগরে তেলের ট্যাংকারে হামলার চেষ্টা নস্যাৎ
ইয়েমেনের একটি শহরে বিস্ফোরণের পর আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে এবং রাস্তায় স্থানীয়রা চলাচল করছেন

মারিবের আবাসিক এলাকা ও বাস্তুচ্যুতদের ক্যাম্পে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত দুই বেসামরিক নাগরিক নিহত এবং ১৪ জন আহত হয়েছেন বলে ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী কাসেম বুহাইবেহ জানিয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হুথিদের হামলায় ১৭ জন সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন। তবে হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা মারিব ও হাদরামাওত প্রদেশে সরকারি সামরিক ক্যাম্প লক্ষ্য করে হামলা চালিয়েছে। শুক্রবার সন্ধ্যায় মারিবে পুনরায় হামলা চালানোর খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবা।

এদিকে হুথিদের ড্রোন হামলায় নিজেদের দুই সদস্য নিহত হওয়ার জেরে পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেন সরকার সমর্থিত শাবওয়া ডিফেন্স ফোর্সেস। ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তারা উল্লেখ করেছে, ‘মারিব প্রদেশের হারিব ফ্রন্টে হুথিদের অবস্থান লক্ষ্য করে বড় পরিসরে একটি সফল সামরিক অভিযান চালানো হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, এই অভিযানে হুথিদের বেশ কয়েকটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার ধ্বংস করা হয়েছে এবং তাদের ব্যাপক প্রাণহানি ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, লোহিত সাগরে একটি তেলের ট্যাংকারে হামলার চেষ্টাকালে বিস্ফোরকভর্তি হুথিদের একটি নৌকা ধ্বংস করেছে ইয়েমেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেস। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল-ইয়েমেন টিভি জানায়, মোখা বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি একটি সংরক্ষিত এলাকার দিকে দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার সময় নৌবাহিনী নৌকাটিকে আটকে দেয় এবং ধ্বংস করে। বিস্ফোরণের তীব্রতা ও ধোঁয়া দেখে নৌকাটিতে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেস জানিয়েছে, স্থল বা সমুদ্রে হুথিদের যেকোনো হুমকি মোকাবিলায় তাদের সব সামরিক ইউনিট সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

ইয়েমেনে ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে ইরান সমর্থিত হুথি এবং সৌদি আরবের নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। ২০২২ সালের এপ্রিল থেকে দেশটিতে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করলেও, চলতি বছরের জুলাইয়ের শুরু থেকে বিভিন্ন ফ্রন্টে নতুন করে থেমে থেমে লড়াই শুরু হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.