আপনি পড়ছেন

জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে ইসরায়েলি কূটনীতিকদের কাছে গোপন তথ্য পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ইউনিসেফ যথাযথ ব্যবস্থা নিচ্ছে। শুক্রবার জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক সাংবাদিকদের এ তথ্য জানান।

জাতিসংঘ: ইসরায়েলের হয়ে নজরদারির অভিযোগে ব্যবস্থা নিচ্ছে ইউনিসেফ
জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক

অভিযুক্ত ওই কর্মকর্তার নাম ইয়াহাভ লিচনার। তিনি বর্তমানে ইউনিসেফের ওয়াশিংটন কার্যালয়ের প্রধান হিসেবে কর্মরত। ফারহান হক জানান, লিচনারের বিরুদ্ধে ওঠা ‘গুরুতর অভিযোগ’ নিয়ে ইউনিসেফ কাজ করছে এবং তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

লিচনারের ছুটি বেতনভুক্ত কি না, এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বা তার মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করা হয়েছে কি না এবং জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি কার্যালয় (ওআইওএস) বিষয়টি তদন্ত করছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফারহান হক বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট ব্যক্তির বর্তমান অবস্থা সম্পর্কে জানানোর মতো বিস্তারিত কোনো তথ্য আমার কাছে নেই।’

বিষয়টি ইউনিসেফ পরিচালনা করছে উল্লেখ করে জাতিসংঘের এই উপ-মুখপাত্র বলেন, ‘ইউনিসেফ ওই ব্যক্তিকে নিয়োগ দিয়েছে, তাই তারাই এ বিষয়ে নেতৃত্ব দিচ্ছে।’ অভিযোগ প্রমাণিত হলে তা জাতিসংঘের কর্মীদের প্রত্যাশিত বাধ্যবাধকতার লঙ্ঘন হবে বলে জানান তিনি।

ফারহান হক আরও বলেন, ‘আমি আপনাদের এটুকু বলতে পারি যে, ইউনিসেফ একজন কর্মীর বিষয়ে ওঠা গুরুতর অভিযোগ সম্পর্কে অবগত এবং তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে।’ তিনি যোগ করেন, ‘যদি অভিযোগ সত্য হয়, তবে এ ধরনের কাজ জাতিসংঘ সনদ, কর্মী প্রবিধান এবং আন্তর্জাতিক সিভিল সার্ভিসের আচরণবিধির অধীনে কর্মীদের বাধ্যবাধকতার পরিপন্থী হবে। এসব বিধানে কর্মীদের দায়িত্ব জাতীয় নয়, বরং আন্তর্জাতিক হওয়ার ওপর জোর দেওয়া হয়েছে এবং জাতিসংঘের কর্মীদের স্বাধীনতা ও নিরপেক্ষতার আহ্বান জানানো হয়েছে।’

২০১৪ ও ২০১৫ সালে জাতিসংঘের জনসংখ্যা তহবিলে (ইউএনএফপিএ) কর্মরত থাকার সময় লিচনার গোপনে ইসরায়েলি কূটনীতিকদের কাছে জাতিসংঘের গোপন নথি এবং অভ্যন্তরীণ আলোচনার তথ্য পাচার করেছিলেন বলে একটি প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ফারহান হক।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত রন প্রসোরের হ্যাক হওয়া আর্কাইভের ইমেইলের ওপর ভিত্তি করে এই অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইরানের হ্যাকার গোষ্ঠী হান্দালা ইমেইলগুলো সংগ্রহ করেছিল এবং পরে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সিক্রেটস নামের একটি অলাভজনক হুইসেলব্লোয়ার ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.