আপনি পড়ছেন

রাশিয়া ও ইউক্রেন একে অপরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। উভয় দেশের কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৪, আহত ১১
ইউক্রেনে হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা

শনিবার রাতের এই হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে বেসামরিক অবকাঠামোর ওপর আঘাত হানা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভে রুশ হামলায় চারজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। কিয়েভ সিটি সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেঙ্কো টেলিগ্রামে জানান, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি আবাসিক ভবন, বাইরের স্থাপনা ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রাজধানীর একটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়।

তৈমুর তকাচেঙ্কো বলেন, ‘উদ্ধারকারী ও প্রয়োজনীয় সব পরিষেবা মাঠে কাজ করছে। ক্ষয়ক্ষতি মোকাবিলার কাজ চলমান রয়েছে।’

জেলেনস্কি আরও জানান, দোনেৎস্ক, খারকিভ, সুমি, দিনিপ্রো, জাপোরিঝিয়া, ওদেসা, খেরসন, মাইকোলাইভ, চেরনিহিভ এবং পোলতাভাসহ ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘ইউরোপ, আমেরিকা ও ইউক্রেন দীর্ঘদিন ধরেই রাশিয়ার এই যুদ্ধ থামাতে চায়। কেবল পুতিন তা চান না এবং তিনি মরিয়া হয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঁকড়ে ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।’

এদিকে টেলিগ্রামে ইউক্রেনের বিমানবাহিনী রাশিয়ার বিরুদ্ধে ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৫১টি ড্রোন ছোড়ার অভিযোগ করেছে। এর মধ্যে দেশের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলে ১৩৫টি ড্রোন আটকে দেওয়া হয়েছে বলে তারা দাবি করে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভে হামলার বিষয়টি নিশ্চিত করে টেলিগ্রামে জানায়, তাদের বাহিনী রাজধানীর একটি সামরিক-শিল্প স্থাপনা এবং জ্বালানি ও লুব্রিকেন্ট ডিপো লক্ষ্য করে হামলা চালিয়েছে। মন্ত্রণালয়টি আরও দাবি করে, ওদেসার দক্ষিণ ও পূর্ব দিকের জলসীমা অতিক্রম করার সময় ইউক্রেনের বন্দরে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী দুটি কার্গো জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে।

রাশিয়ার সামরিক-অর্থনৈতিক সক্ষমতা কমানোর চেষ্টার অংশ হিসেবে দুটি রুশ তেল শোধনাগারে হামলার কথা জানিয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ। টেলিগ্রামে তারা জানায়, ক্রাসনোদার অঞ্চলের ইলস্কি তেল শোধনাগার এবং সামারা অঞ্চলের সিজরান তেল শোধনাগারে হামলায় আগুন ধরে যায়।

ক্রাসনোদার অপারেশনাল হেডকোয়ার্টার্স ইলস্কি তেল শোধনাগারে হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, হামলায় পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আহতদের প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জরুরি ও বিশেষ পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে।

সামারা অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ ফেদোরিশচেভ রুশ সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে জানান, সেখানকার একটি শিল্প প্রতিষ্ঠানে ইউক্রেনের ড্রোন হামলা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ‘বর্তমানে এর পরিণতি মোকাবিলা করা হচ্ছে।’

লিপেৎস্কের গভর্নর ইগর আর্তামনভ টেলিগ্রামে জানান, রাশিয়ার জাদোনস্ক শহরে ড্রোন বিধ্বস্ত হয়ে দুজন আহত হয়েছেন। তিনি বলেন, ‘চারটি বাড়ি, একটি গাড়ি এবং একটি বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎকর্মীরা এরই মধ্যে মেরামতের কাজ শুরু করেছেন।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, তাদের বাহিনী রুশ ভূখণ্ড, ক্রিমিয়া এবং আজভ সাগরের ওপর ৩৯৭টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ধ্বংস করেছে। তবে চলমান যুদ্ধের কারণে এসব দাবির স্বাধীন সত্যতা যাচাই করা কঠিন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.