আপনি পড়ছেন

হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী জাহাজে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার ভোরে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (অ্যাডনক) মালিকানাধীন জাহাজটিতে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর উপসাগরীয় ও আরব দেশগুলোর সরকার তীব্র নিন্দা জানিয়েছে।

হরমুজ প্রণালীতে আমিরাতের জাহাজে হামলা, আরব বিশ্বের নিন্দা
হরমুজ প্রণালীতে অবস্থানরত জাহাজ

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের অন্যতম প্রধান সমুদ্রপথ দিয়ে যাওয়ার সময় জাহাজটিতে আঘাত হানা হয়। এই হামলাকে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করে আবুধাবি অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ এবং নিঃশর্তভাবে প্রণালীটি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডব্লিউএএম-এর তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় তাদের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে অ্যাডনক। তবে হামলার সময় জাহাজের ক্ষয়ক্ষতি বা সঠিক অবস্থানের বিস্তারিত তথ্য দেয়নি কোম্পানিটি।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, জলপথকে চাপ প্রয়োগ বা অর্থনৈতিক ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে। এর আগে আইআরজিসি হুমকি দিয়েছিল, তেহরানের প্রতিপক্ষ বা ইরানি নির্দেশনা অমান্যকারী কোনো জাহাজ এই প্রণালী দিয়ে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার অ্যাডনক এক বিবৃতিতে জানায়, সংঘাত শুরুর পর থেকে প্রণালীটি অতিক্রম করার সময় তাদের ১৫টি জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহেই তিনটি হামলার ঘটনা ঘটে, যাতে একজন কর্মী নিহত ও ২০ জন আহত হন। তবে শুক্রবারের বিবৃতিতে হামলার জন্য কাউকে দায়ী করেনি কোম্পানিটি।

গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসিম মোহাম্মদ আল-বুদাইউই এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এটি একটি বিপজ্জনক ও অগ্রহণযোগ্য ঘটনা।’ তিনি সামুদ্রিক চলাচল রক্ষায় আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানানোর পাশাপাশি আমিরাতের প্রতি সংহতি প্রকাশ করেন।

কাতারও এই হামলার নিন্দা জানিয়ে হরমুজ প্রণালীকে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরোধিতা করেছে এবং শর্ত ছাড়াই জলপথটি খুলে দেওয়ার দাবি জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানায়, এই পথ বন্ধ থাকলে তা আঞ্চলিক রাষ্ট্র ও বৈশ্বিক অর্থনীতির স্বার্থকে হুমকির মুখে ফেলবে।

সৌদি আরব এই হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছে, ইরানের এমন ধারাবাহিক আক্রমণ আন্তর্জাতিক আইন ও ২৮১৭ নম্বর প্রস্তাবের চরম লঙ্ঘন। রিয়াদ এই পরিস্থিতির জন্য তেহরানকে দায়ী করে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানিয়েছে। এছাড়া জর্ডানও এই হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়ে আমিরাতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.