পশ্চিম তীরে আরও একটি অবৈধ বসতির উদ্বোধন ইসরায়েলের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ফিলিস্তিনিদের জায়গায় নতুন একটি অবৈধ বসতি স্থাপন করেছে ইসরায়েলি দখলদাররা। ‘এমেকে দোতান’ নামের এই বসতিতে ইতোমধ্যে ইসরায়েলি পরিবারগুলো উঠতে শুরু করেছে। রোববার ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। পশ্চিম তীরের জেনিন শহরের পশ্চিমে আররাবা নামক ফিলিস্তিনি শহরে এই অবৈধ বসতিটি গড়ে তোলা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল সেভেন জানিয়েছে, বসতি স্থাপনের সরঞ্জাম নিয়ে ট্রাকগুলো ওই এলাকায় পৌঁছায়। এরপর বসতি স্থাপনকারী দলের প্রথম দিকের পরিবারগুলো সেখানে নির্মিত ভবনগুলোতে বসবাস শুরু করে।
প্রতিবেদনে বলা হয়, রোববার এই বসতির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইসরায়েলি মন্ত্রিসভার সদস্য, নেসেট সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। সম্ভাব্য অতিথিদের মধ্যে রয়েছেন শিক্ষামন্ত্রী ইয়োভ কিশ, নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার সদস্য জিভ এলকিন এবং নেসেট সদস্য কেটি শিতরিত, বোয়াজ বিসমুথ ও নিসিম ভাতুরি। এছাড়া আমানা বসতি স্থাপনকারী সংস্থার মহাসচিব জিভ হেভারও উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
লড ও টাইবেরিয়াসের ইয়েশিভাত বেরর হাইল প্রতিষ্ঠানের প্রধান রাব্বি হাইম বারুচও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। চ্যানেল সেভেন জানায়, তার ধর্মীয় বিদ্যালয়ের স্নাতকরাই এই অবৈধ বসতির প্রথম দিকের বাসিন্দা।
অধিকৃত পশ্চিম তীরে ১৯টি নতুন বসতি স্থাপনের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই অবৈধ বসতিটি গড়ে তোলা হয়েছে। শমরিয়া আঞ্চলিক পরিষদের নেতৃত্বে পরিচালিত এই পরিকল্পনার আওতায় নির্মিত সব বসতিই অবৈধ। চ্যানেল সেভেন জানায়, এটি শমরিয়া আঞ্চলিক পরিষদ কর্তৃক এক বছরেরও কম সময়ের মধ্যে প্রতিষ্ঠিত পঞ্চম বসতি।
দৈনিক ইসরায়েল হায়োম জানিয়েছে, ২০০৫ সালে ইসরায়েলের সেনা প্রত্যাহারের আগে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে যেসব স্থানে কোনো বসতি ছিল না, এমেকে দোতান হলো এমন জায়গায় স্থাপিত প্রথম অবৈধ বসতি।
১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর দখল করে ইসরায়েল। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগ দেশ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে বিবেচনা করে। তারা এই বসতি সম্প্রসারণকে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে একটি বড় বাধা হিসেবে দেখে। অন্যদিকে, ফিলিস্তিনিরা এই অবৈধ বসতি সম্প্রসারণকে অধিকৃত পশ্চিম তীরে ভূমি দখল এবং তাদের ভূখণ্ড খণ্ডিত করার বৃহত্তর নীতির অংশ হিসেবে মনে করে।
২০১৬ সালে পাস হওয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাবে বলা হয়েছে, ১৯৬৭ সাল থেকে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের কোনো আইনি বৈধতা নেই এবং এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এছাড়া, ২০২৪ সালের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক নির্দেশনামূলক মতামতে জানায়, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত উপস্থিতি বেআইনি এবং তা যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.