ইসরায়েলি গণমাধ্যম: রাফায় ‘গোপনে’ পুনর্গঠন প্রকল্পের অনুমোদন নেতানিয়াহুর
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ গাজা উপত্যকার পূর্ব রাফায় সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি এলাকার পুনর্গঠন কাজে ‘গোপনে’ অনুমোদন দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। কোনো প্রকাশ্য ঘোষণা ছাড়াই ফিলিস্তিনিদের জন্য হামাসের নিয়ন্ত্রণের বাইরে একটি আবাসন প্রকল্প স্থাপনের লক্ষ্যে এই অনুমোদন দেওয়া হয়। রবিবার ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

ইসরায়েলি সামরিক রেডিওর তথ্য অনুযায়ী, পূর্ব রাফায় অবস্থিত ‘সবুজ রাফা’ বা গ্রিন রাফা নামের ওই এলাকায় এই অবকাঠামোগত কাজ চলবে। এলাকাটি ইসরায়েলি সেনাবাহিনী নিয়ন্ত্রিত তথাকথিত ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখার ভেতরে অবস্থিত, যা ইসরায়েল অধিকৃত অঞ্চল এবং ফিলিস্তিনিদের চলাচলের জন্য উন্মুক্ত অঞ্চলের মধ্যে বিভাজন তৈরি করেছে।
রেডিওর প্রতিবেদনে বলা হয়, এলাকাটি সম্পূর্ণ সমতল ও পরিষ্কার করা হয়েছে এবং বর্তমানে এটি ফাঁকা রয়েছে। ভবিষ্যতে এটি একটি বহুজাতিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। অবকাঠামোগত কাজের যে অনুমোদন দেওয়া হয়েছে, তার ফলে ঠিকাদার ও শ্রমিকরা ওই এলাকায় প্রবেশ করে খননকাজ চালানোসহ বিদ্যুৎ, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা যুক্ত করার সুযোগ পাবেন।
ইসরায়েলি সংবাদমাধ্যমটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে উল্লেখ করে, ‘ওই এলাকায় যেসব ঠিকাদার ও শ্রমিক কাজ করবেন, তারা গাজার ফিলিস্তিনি বাসিন্দা।’
সূত্রগুলো আরও উল্লেখ করে, ‘হলুদ রেখা সংলগ্ন এলাকায় প্রবেশের অনুমোদন পেতে তারা বর্তমানে শিন বেট-এর নিরাপত্তা যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। কয়েক সপ্তাহের মধ্যে বা তার পরপরই তারা কাজ শুরু করবেন বলে আশা করা হচ্ছে।’
তবে নেতানিয়াহুর কার্যালয় রেডিওটিকে জানিয়েছে, এই প্রতিবেদনটি তথ্য বিকৃত করেছে এবং পুরনো তথ্য নতুন করে প্রকাশ করেছে। কার্যালয়টির দাবি, এটি সংযুক্ত আরব আমিরাতের একটি পরীক্ষামূলক উদ্যোগ যা কয়েক মাস ধরে চলছে। তারা আরও জানায়, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন ও পানির কাজ গাজার ঠিকাদারদের দিয়ে করানো হবে না, বরং এটি ইসরায়েলি সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় বর্বরোচিত ও গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.