আপনি পড়ছেন

ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডে গড়ে ওঠা অবৈধ ইসরায়েলি বসতি থেকে উৎপাদিত কৃষিপণ্য অবাধে প্রবেশ করছে ইউরোপের বাজারে। আন্তর্জাতিক আইনি সংস্থা গ্লোবাল ইকো লিটিগেশন সেন্টারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মূল উৎসের তথ্য গোপন করার বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এসব পণ্য ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। ২০১৭ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইউরোপ অভিমুখে পাঠানো কৃষি চালানের ১৭ শতাংশেরও বেশি পণ্যে অবৈধ বসতির উপাদান রয়েছে।

ইউরোপের বাজারে যেভাবে ঢুকছে অবৈধ ইসরায়েলি বসতির পণ্য
অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে ইসরায়েলের পতাকা

প্রতিবেদনে মূলত খেজুর, লেবুজাতীয় ফল, নানা ধরনের শাকসবজি ও ফলের মতো কৃষিপণ্যের ওপর আলোকপাত করা হয়। অবৈধ বসতির খামার থেকে প্যাকিং সেন্টার এবং ইসরায়েলি বন্দর হয়ে কীভাবে এসব পণ্য ইউরোপে পৌঁছায়, তা তিনটি প্রধান ইসরায়েলি রপ্তানিকারক প্রতিষ্ঠানের সরবরাহ ব্যবস্থার মাধ্যমে স্পষ্ট করা হয়েছে। প্রতিষ্ঠান তিনটি হলো— হাদিকলাইম, মেহাদ্রিন লিমিটেড এবং জোনাথন প্যাকিং অ্যান্ড মার্কেটিং।

নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায়, দীর্ঘ আট বছরে ৬ হাজার ৮০০টির বেশি কৃষি চালানের ৩০ হাজারের বেশি রপ্তানি নথি খতিয়ে দেখা হয়েছে। ইউরোপের জন্য নির্ধারিত ৫ হাজার ৯০০টি চালানের মধ্যে ১৭.২ শতাংশ এবং এককভাবে ইউরোপীয় ইউনিয়নের চালানের ১৯.২ শতাংশেই অবৈধ বসতির পণ্য ছিল। গবেষণায় বলা হয়েছে, এসব পণ্য কোনো আকস্মিক বিষয় নয়, বরং এটি ইউরোপে ইসরায়েলি কৃষি রপ্তানির নিয়মিত অংশ।

পণ্য প্রবেশের কৌশল হিসেবে প্রতিবেদনে তিনটি প্রধান মাধ্যমের কথা বলা হয়েছে। প্রথম কৌশলটি হলো পোস্টাল কোড সঠিকভাবে দিলেও দেশের নাম হিসেবে ইসরায়েলের নাম ব্যবহার করা। ইউরোপীয় কাস্টমস কর্তৃপক্ষ সঠিক পোস্টাল কোড যাচাই না করার সুযোগে এসব পণ্য সহজেই প্রবেশাধিকার পেয়ে যায়।

দ্বিতীয় পদ্ধতিটি হলো ভুয়া ঠিকানা ব্যবহার। বসতির প্রকৃত উৎপাদনস্থলের পরিবর্তে ইসরায়েলের ভেতরের একটি ঠিকানা ব্যবহার করে পণ্যগুলোকে বৈধ ইসরায়েলি পণ্য হিসেবে দেখানো হয়।

তৃতীয় পদ্ধতিটি হলো সংমিশ্রণ। ইসরায়েলের মূল ভূখণ্ডের পণ্যের সঙ্গে অবৈধ বসতির পণ্য একত্রিত করে একই মোড়কে বাজারজাত করা হয়। এর ফলে কাস্টমস কর্মকর্তাদের পক্ষে বসতির পণ্য আলাদা করা সম্ভব হয় না।

অবৈধ বসতির পণ্য নিষিদ্ধ করতে ইউরোপের বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিচ্ছে। নেদারল্যান্ডস, স্পেন ও বেলজিয়াম ইতিমধ্যেই এসব পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি বা অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে। আয়ারল্যান্ড ২০২৬ সালের মে মাসে এ সংক্রান্ত বিল অনুমোদন করে এবং জুলাই মাসে তা পার্লামেন্টে পাস হয়, যা কার্যকর হলে এসব পণ্য আমদানি অপরাধ হিসেবে গণ্য হবে। অন্যদিকে ফ্রান্স ও সুইডেন এককভাবে নিষেধাজ্ঞা না দিয়ে পুরো ইউরোপীয় ইউনিয়ন জুড়ে যৌথভাবে শুল্ক আরোপ ও লাইসেন্স ব্যবস্থার জোর দাবি জানিয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.